
তামিম ইকবালকে সভাপতি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যে অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠন করেছে, তা নিয়ে সমালোচনা চলছেই। ১১ সদস্যের এই কমিটিতে আছেন তিন প্রতিমন্ত্রীর ছেলে। আছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর স্ত্রী রাশনা ইমামও।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক সারোয়ার তুষারের মতে বিসিবিতে রাশনা ইমাম জায়গা পেয়েছেন প্রতিমন্ত্রীর স্ত্রী কোটায়। গতকাল তুষার বলেন, ‘আমি রাশনা ইমামের প্রতি আহ্বান জানাব যে এই অপমানটা মেনে নিয়েন না। আপনি ওখান থেকে বের হয়ে আসেন। কারণ, সেখানে (বিসিবি) আপনাকে ববি হাজ্জাজের স্ত্রী কোটায় রাখা হয়েছে। এটা আপনার জায়গা না। আপনি ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি না।’
বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম গতকাল যাঁর যাঁর দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। রাশনা ইমাম বোর্ডের নারী বিভাগ এবং মেডিকেল ও কমপ্লায়েন্স কমিটিতে আছেন। তিনি পেশায় একজন আইন বিশেষজ্ঞও। এনসিপির যুগ্ম-আহবায়ক তুষার বলেন, ‘‘আমাদের অনেক প্রিয় রাশনা ইমাম আপা। তাঁকে কিন্তু এখন ববি হাজ্জাজের স্ত্রী হয়ে যেতে হয়েছে। তিনি অবশ্যই ববি হাজ্জাজের স্ত্রী। কিন্তু এটা তাঁর সামাজিক পরিচয় না। তিনি একজন ব্যারিস্টার। তিনি একজন আইন বিশেষজ্ঞ। কিন্তু আপনাকে (রাশনা ইমাম) রেখেছে কোথায়। ওই যে নারী হিসেবে নারী কোটা দেখাবে, ‘হ্যাঁ আমরা একজন নারীকেও রেখেছি সেই জন্য।’’
রাশনা ইমামকে বিসিবি থেকে বেরিয়ে আসার পরামর্শ তুষারের। এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, ‘বিসিবির সেই পরিচালনা কমিটির সদস্য হিসেবে...আসলে এর মধ্য দিয়ে আপনার মর্যাদাকে তারা ভুলুণ্ঠিত করছে। এটা রাশনা ইমাম আপা বুঝবেন না তা আমরা বিশ্বাস করতে চাই না। ফলে তাঁর প্রতি আমাদের আহবান থাকবে যে আপনি এটা থেকে বের হয়ে আসেন।’
সংসদ অধিবেশনে গতকাল বিসিবিকে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। হাসনাত এই কথা বলার সময় টেবিল চাপড়েছেন তাঁর সমমনা সাংসদরা। মুচকি হাসতে দেখা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে।
হাসনাতের ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বলার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি করা হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি নাই। এত দিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে। আজ মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে গতকাল দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের সামনে হাজির হয়েছেন তামিম। তিনি পেয়েছেন বিসিবির ওয়ার্কিং কমিটি ও ফেসিলিটিজের দায়িত্ব। গেম ডেভেলপমেন্ট ও বিপিএল কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। রফিকুল ইসলাম বাবু—গ্রাউন্ডস; তানজিল চৌধুরী—এইজ গ্রুপ; সালমান ইস্পাহানী—মার্কেটিং ও ডিসিপ্লিন; রাশনা ইমাম—উইমেন্স উইং, মেডিকেল ও কমপ্লায়েন্স কমিটি; ইসরাফিল খসরু—ফিন্যান্স ও ওয়েলফেয়ার; সায়েদ ইব্রাহিম আহমেদ—সিকিউরিটি এবং টেন্ডার ও পারচেজ; মিনহাজুল আবেদীন নান্নু—টুর্নামেন্ট কমিটি; মির্জা ইয়াসির—লজিস্টিকস এবং আতহার আলী খান সামলাবেন আম্পায়ার কমিটির দায়িত্ব।

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের সবশেষ ম্যাচেও চূড়ান্ত একাদশে ছিলেন মোহাম্মদ সালাহ। ১৮ মার্চ তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে শেষ ষোলোর দ্বিতীয় লেগে তুরস্কের গ্যালাতাসারাইকে ৪-০ গোলে হারিয়েছিল লিভারপুল। তবে গতকাল টুর্নামেন্টের আরেক ধাপে এসে সালাহকে মাঠেই নামানো হয়নি।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ দুটি ম্যাচেই বাংলাদেশি ক্রিকেটারদের দল মাঠে নামবে। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ। লাহোরে খেলছেন দুই বাংলাদেশি পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমান। আর রাতে পেশোয়ার জালমির মুখোমুখি হবে করাচি কিংস। পেশোয়ারে শরীফুল ইসলাম, না
২ ঘণ্টা আগে
হংকংয়ের বিপক্ষে মূল ম্যাচেই জিততে পারত বাংলাদেশ। কিন্তু চতুর্থ কোয়ার্টারে একের পর এক গোল হজম করে বিপাকে পড়ে বাংলাদেশ। ম্যাচটা এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল যে ফল নিষ্পত্তি হয়েছে শ টাইব্রেকারে ফল নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। রুদ্ধশ্বাস জয়ে এশিয়ান গেমসের মূল পর্বে উঠে গেল বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আর্থিক নিয়ম ভাঙায় লেস্টার সিটির কাছ থেকে আগেই ৬ পয়েন্ট কেটে নিয়েছিল ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে আপিলও করেছিল হামজা চৌধুরীর লেস্টার। তবে কাজের কাজ কিছু হয়নি।
৩ ঘণ্টা আগে