
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। ঘোষিত দলে চমক হিসেবে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন এই অলরাউন্ডার।
এর আগে সবশেষ ২০২২ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন মোসাদ্দকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে প্রত্যাবর্তনের পর এবার সংক্ষিপ্ত সংস্করণের দলেও জায়গা করে নিলেন তিনি।
চোট ও ব্যস্ততার কারণে এই সিরিজে নেই দলের নিয়মিত মুখ লিটন দাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও খেলতে পারেননি তিনি। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও থাকছেন না এই টপ অর্ডার ব্যাটার। দ্বিতীয় ওয়ানডেতে ফেরার সম্ভাবনা থাকলেও টি-টোয়েন্টি সিরিজে লিটনকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাঁর অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন তাওহীদ হৃদয়।
বিশ্রাম দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকেও। দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন। ফিরেছেন অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া ফেরানো হয়েছে ব্যাটার ইয়াসির আলীকেও। ওয়ানডে দলে সুযোগ পাওয়ার পর টি-টোয়েন্টিতেও জায়গা ধরে রেখেছেন তরুণ অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগামী ১৫ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৭ ও ১৯ জুলাই বাকি ম্যাচ দুটি মাঠে গড়াবে। সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল: তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সাইফউদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।

বিশ্বকাপের সেরা ৩২-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তির বিচারে পিছিয়ে থাকা কেপ ভার্দে। ম্যাচটিতে কাগজে-কলমে বেশ এগিয়ে লিওনেল স্কালোনির দল। তবে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল রামোস-হোর্তার দাবি, কেপ ভার্দের কাছে হেরে যাবে আর্জেন্টিনা।
৩১ মিনিট আগে
বিশ্বকাপে স্পেনের পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে। গ্রুপপর্বে দলটি নিজেদের সেরা ফুটবল খেলতে পারেনি বলে মত অনেক বিশ্লেষকের। তবে এসব নিয়ে মোটেও বিচলিত নন লামিনে ইয়ামাল। বরং তাঁর বিশ্বাস, এবার বিশ্বকাপ জিতবে স্পেন।
২ ঘণ্টা আগে
নকআউটে আর্জেন্টিনার ম্যাচ সামনে রেখে ভক্তদের আগ্রহের কমতি নেই। কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এ জিতলে বিশ্বকাপ মিশনে আরও একধাপ এগিয়ে যাবে লা আলবিসেলেস্তেরা। সেই ম্যাচ সামনে রেখে দুই দলের জার্সি নিশ্চিত করেছে ফিফা।
৪ ঘণ্টা আগে
ইকুয়েডরের বিশ্বকাপ যাত্রা থামল সেরা ৩২-এ। সহ আয়োজক মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরেছে লাতিন আমেরিকার দেশটি। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর পদত্যাগ করেছেন ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাসেস। হারের পর আবেগঘন বার্তায় চাকরি ছাড়ার ঘোষণা দেন তিনি।
৪ ঘণ্টা আগে