
সামাজিক মাধ্যমে একটা ভিডিও ছড়িয়ে পড়ার পরই লাইমলাইটে মহেন্দ্র সিং ধোনি। আলোচনার চেয়ে বরং সমালোচনা চলছে বেশি। নিজ এলাকায় জোরে বাইক চালানোর শাস্তি পেয়েছেন তিনি। ভারতের ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ককে করা হয়েছে জরিমানা।
ঝাড়খন্ডের রাজধানী শহর রাঁচিতে অতিরিক্ত গতিতে বাইক চালানোর বিষয়টি ধরা পড়ে ট্রাফিক মনিটরিং সিস্টেমে। মোটরযান আইনের ১৮৩ ধারা অনুযায়ী একটি ই-চালান ইস্যু করা হয়। জোরে বাইক চালানোর শাস্তি হিসেবে তাঁকে এক হাজার রুপি জরিমানা দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় তা ১৩৩০ টাকা। কবে এই ঘটনা ঘটিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু সামাজিক মাধ্যমে এটা ছড়িয়ে পড়ার পর চলছে সমালোচনা।
কদিন আগে জমিজমা সংক্রান্ত এক ঝামেলায় ফেঁসে গিয়েছিলেন ধোনি। রাঁচিতে একটি আবাসিক প্লটের অপব্যবহারের অভিযোগে ঝাড়খণ্ড রাজ্য আবাসন বোর্ড ভারতের সাবেক অধিনায়ককে আইনি নোটিশ দিয়েছিল। প্লটটি আবাসিক ভবন হিসেবে ব্যবহার করার কথা ছিল। কিন্তু বাণিজ্যিক কার্যকলাপের জন্য ব্যবহার করার কারণেই মূলত ধোনির কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৯০ টেস্ট, ৩৫০ ওয়ানডে ও ৯৮ টি-টোয়েন্টি খেলেছেন ধোনি। তাঁর নেতৃত্বে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি—এই তিন শিরোপা জেতে ভারত। ২০২০ সালে সামাজিক মাধ্যমে এক ঘোষণায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। বর্তমানে ধোনিকে শুধুৃ আইপিএলেই খেলতে দেখা যায়।

সিডনির পরিছন্ন আকাশ। নির্মল প্রকৃতি। সবুজ গাছ-গছালির মাঝেই আজ ঘুরতে দেখা গেল বাংলাদেশের নারী ফুটবলার। দলের কেউ কেউ যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন—তাতে অন্তত এটা খুবই পরিষ্কার, ফুরফুরে মেজাজে বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকারও সিডনি অপেরা হাউজ এবং হারবার ব্রিজকে পেছনে
৩৯ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজম, ফখর জামানদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের এখানে জায়গা হয়নি। দল ঘোষণায় রয়েছে আরও চমক।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে। আইসিসির এই ইভেন্টে প্রোটিয়ারা এখানে শতভাগ সফল হলেও দলটি পিছিয়েছে আরেক জায়গায়। বৈশ্বিক টুর্নামেন্টের নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকা এখনো কিউইদের হারাতে পারেনি। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৫
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক শর্মা ও সাহিবজাদা ফারহান অবস্থান করছেন দুই ভিন্ন মেরুতে। একজন টুর্নামেন্টে রেকর্ডের পর রেকর্ড গড়লেও দল বিদায় নিয়েছে সেমিফাইনালের আগেই। আরেকজন বাজে খেললেও দল খেলছে দুর্দান্ত। হতাশাজনক পারফরম্যান্সের পরও টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন অভিষেক। যদি
৪ ঘণ্টা আগে