
সিডনির পরিছন্ন আকাশ। নির্মল প্রকৃতি। সবুজ গাছ-গছালির মাঝেই আজ ঘুরতে দেখা গেল বাংলাদেশের নারী ফুটবলার। দলের কেউ কেউ যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন—তাতে অন্তত এটা খুবই পরিষ্কার, ফুরফুরে মেজাজে বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকারও সিডনি অপেরা হাউজ এবং হারবার ব্রিজকে পেছনে রেখে ফেসবুকে বেশ কিছু ছবিও দিয়েছেন।
মেয়েদের এশিয়ান কাপে অভিষেক ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। হেরেছে ০-২ গোলে। কিন্তু প্রতিপক্ষ পরাশক্তি চীনের কাছে এই হারও মেয়েদের প্রতিরোধের কথা বলে। টুর্নামেন্টের ৯ বারের চ্যাম্পিয়ন চীন, ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। সেই চীনের বিপক্ষে মাত্র ২ গোল খাওয়াটা ব্যর্থতা নয়, প্রতিরোধ হিসেবেও দেখছেন ফুটবল বোদ্ধারা। দুই দলের মধ্যে শক্তি-সামর্থ্যের বিস্তর ফারাক হলেও মাঠের পারফরম্যান্স কিংবা ম্যাচের ফলাফলে তার ছাপ পড়তে দেয়নি বাংলাদেশ দল।
ম্যাচের পরদিন তথা গতকাল তাই ফুরফুরে মেজাজেই কাটিয়েছেন বাংলাদেশের মেয়েরা। সতেজতা ও মানসিক প্রশান্তির জন্য দলীয়ভাবেই সিডনির আইকনিক অপেরা হাউজ ও রয়্যাল বোটানিক গার্ডেনে পরিদর্শনের আয়োজন করা হয়। সেই পরিদর্শনেরই নানান ছবি ও ভিডিও দলের মেয়েরা যে যার মতো সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছে।
সেই সব ছবি ও ভিডিওতে দলের কাউকে কাউকে আইসক্রিম খেতে দেখা গেছে। একা একা ছবি তুলেছেন কেউ কেউ, আবার কয়েকজনের গ্রুপ হয়েও ছবি তুলেছেন। অধিনায়ক আফঈদা, মারিয়া মান্দাসহ অনেকেই সেই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
অবশ্য সিডনি অপেরা হাউজ ও বোটানিক গার্ডেন পরিদর্শনে যাওয়ার আগে ৪৫ মিনিট জু্বিলি স্টেডিয়ামে পুনরুদ্ধার মতো অনুশীলন সেশন করেছে। গতকালের ম্যাচে যাঁরা ৬০ মিনিটের বেশি খেলেছেন, তারা ফিটনেস কোচের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ রিকভারি সেশন করেছেন। এতে হালকা মবিলিটি ও রিজেনারেশন অনুশীলনের ওপর জোর দেওয়া হয়।
অন্যদিকে কম সময় মাঠে থাকা ফুটবলাররা প্রধান কোচ পিটার বাটলারের নেতৃত্বে ৪৫ মিনিটের আলাদা ড্রিল সেশনে অংশ নেন, যাতে ম্যাচের ধার ও তীব্রতা বজায় থাকে। সেশন শেষে পেশি পুনরুদ্ধার ও সামগ্রিক ফিটনেসের সহায়তায় আইস রিকভারি প্রোটোকল প্রক্রিয়ায় অংশ নেন তারা।চীন ম্যাচের পর দুই দিনের বিরতি পেয়েছে বাংলাদেশ। পরের ম্যাচ শুক্রবার। প্রতিপক্ষ উত্তর কোরিয়া।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা এখনো চলছে। তাতে মারা যাচ্ছেন অসংখ্য নিরীহ মানুষ। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যায় ইরানের জনসাধারণের আহাজারির ঘটনা। নারী এশিয়ান কাপ খেলতে প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরে কুইনসল্যান্ডে অবস্থানরত ইরান নারী দলের ফরোয়ার্ড সারা দিদারের প্রাণ কাঁদছে দেশের জন্য।
২৪ মিনিট আগে
সামাজিক মাধ্যমে একটা ভিডিও ছড়িয়ে পড়ার পরই লাইমলাইটে মহেন্দ্র সিং ধোনি। আলোচনার চেয়ে বরং সমালোচনা চলছে বেশি। নিজ এলাকায় জোরে বাইক চালানোর শাস্তি পেয়েছেন তিনি। ভারতের ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ককে করা হয়েছে জরিমানা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজম, ফখর জামানদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের এখানে জায়গা হয়নি। দল ঘোষণায় রয়েছে আরও চমক।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে। আইসিসির এই ইভেন্টে প্রোটিয়ারা এখানে শতভাগ সফল হলেও দলটি পিছিয়েছে আরেক জায়গায়। বৈশ্বিক টুর্নামেন্টের নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকা এখনো কিউইদের হারাতে পারেনি। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৫
৪ ঘণ্টা আগে