
এশিয়ান গেমসে নারী ক্রিকেট শুরু হবে ১৭ সেপ্টেম্বর। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ চীন। সরাসরি কোয়ার্টার ফাইনাল হওয়ায় সে ম্যাচে জিতলেই সেমিফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ।
শক্তির বিচারে বেশ এগিয়ে থাকায় চীনের বিপক্ষে ম্যাচ নিয়ে নির্ভার বাংলাদেশ। আরও একটি স্বস্তির জায়গা আছে তাদের। ম্যাচ না খেলেও শেষ চারে ওঠতে পারবে বাংলাদেশ। সেটা সম্ভব হচ্ছে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে।
সেপ্টেম্বর মাস জাপানে বছরের অন্যতম প্রধান বৃষ্টিবহুল সময়। বিশেষ করে নাগোয়াতে বৃষ্টি একটু বেশিই হয়। বৃষ্টির কারণে আজ পুরোদমে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। ফিটনেস ট্রেনিংয়ের পর ফুটবল মাঠে অনুশীলন করেছে তারা।
বৃষ্টির সম্ভাবনা আছে কালও। তাতেই বাংলাদেশ-চীন ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টি বাধায় পড়লে সুপার ওভারে ম্যাচ আয়োজনের চেষ্টা করবেন আম্পায়াররা। শেষ পর্যন্ত সেটাও যদি সম্ভব না হয়, তাহলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে পা রাখবে বাংলাদেশ।
বর্তমান নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশে। অন্যদিকে ৩৭ নম্বরে আছে চীন। কোয়ার্টার ফাইনাল সহজে উতরে গেলেও সেমিফাইনালে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। ফাইনালে ওঠার মিশনে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ডিফেন্ডিং সোনাজয়ী দল ভারত।
শেষ দিনের অনুশীলনের পর প্রথম ম্যাচের জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশ নারী দলের ব্যাটার সোবহানা মোস্তারি। বিসিবির প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, ‘এশিয়ান গেমসের আগে আজ প্রথম অনুশীলন করেছি। কাল চীনের সঙ্গে আমাদের ম্যাচ। আমা করি একটা পদক নিয়ে যেতে পারব। এর আগে আমরা একটা পদক পেয়েছিলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের নেপাল সফরের প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে উৎসর্গ করা হবে এই সিরিজ। আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে হবে তিনটি টি-টোয়েন্টি।
১ ঘণ্টা আগে
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের মাঝপথেই দেশে ফিরতে হয় ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ানকে। শুধু এখানেই শেষ নয়, সন্দেহজনক কর্মকাণ্ডের কারণে জব্দ করা হয় তাঁদের ফোনও। আজ সেই তদন্তের ফল জানাল পাকিস্তানের জাতীয় সাইবার ক্রাইম তদন্ত সংস্থা (এনসিসিআইএ)।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় এক মাস দূরে বাংলাদেশ ক্রিকেট দল। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর এখন তানজিদ হাসান তামিম-সাইফ হাসানদের ব্যস্ততা এশিয়ান গেমস নিয়ে। এক মাস বাইরে থাকলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। বিপরীতে পিছিয়েছেন আফগানিস্তানের এক তারকা ক্রিকেটার।
৩ ঘণ্টা আগে
এলচের বিপক্ষে বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোলের দেখা পাননি ভিনিসিয়ুস জুনিয়র। তবে সেই ব্যর্থতা ব্রাজিলিয়ান তারকার আত্মবিশ্বাসে প্রভাব ফেলেনি। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গোলখরা কাটানোর প্রত্যয় জানিয়ে প্রতিপক্ষকে একরকম হুঙ্কারই দিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে