
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব আল হাসানের জনপ্রিয়তা এখন তুঙ্গে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল), লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলা সাকিব এবার নাম লিখিয়েছেন নেপাল প্রিমিয়ার লিগে। তাঁকে নিয়ে নেপালের এক ফ্র্যাঞ্চাইজি সামাজিক মাধ্যমে যেভাবে প্রচারণা চালিয়েছে, তা অনেকেরই নজর কেড়েছে।
নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে সাকিব খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘বিশ্ব ক্রিকেটের মঞ্চ থেকে এখন পোখারার চূড়ায়। ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে। পোখারা অ্যাভেঞ্জার্স পরিবারে স্বাগত সাকিব আল হাসান।’
হিমালয় কন্যা নামে পরিচিত নেপালের যে দিকে চোখ যায়, শুধুই পাহাড় আর পাহাড়। দেখে মনে হয় যেন সেগুলোতে শিল্পী মনের ক্যানভাসে তুলির আঁচড় মিশিয়েছেন। নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর নেপালের পোখারা ভ্রমণপিপাসুদের নজর কাড়বেই। পোখারা অ্যাভেঞ্জার্স সাকিবকে অবস্থান দিয়েছে পাহাড়ের চূড়ায়। দলে নেওয়ার ভিডিওতে সাকিবকে বসানো হয়েছে এক সিংহাসনে। পাশে রয়েছে ডোরাকাটা এক বাঘ। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে একের পর এক রেকর্ড গড়া সাকিবের বিশালতা বোঝাতেই এভাবে তাঁকে নিয়ে ভিডিও বানিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স।
২০২৪ সালের অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হচ্ছে না সাকিবের। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মতো ঘরোয়া টুর্নামেন্টেও খেলা হয়নি তাঁর। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবশেষ তিনি খেলেছেন ২০২১ সালে।
বিপিএল-আইপিএলে না খেলতে পারা সাকিব পিএসএল এবং যুক্তরাষ্ট্রের মাইনর লিগেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন। এবারের এলপিএলে তিনি জাফনা কিংসের হয়ে ৪ ম্যাচে ৬.৩৩ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। আর ২০২৪ সালে প্রথমবার আয়োজিত নেপাল প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল জনকপুর বোল্টস। সেবার রানার্সআপ হয়েছিল সুদূরপশ্চিম রয়্যালস। এই ফ্র্যাঞ্চাইজি ২০২৫ সালে ফাইনালে উঠেও শিরোপা জয়ের স্বাদ পায়নি। তাদের এবার কাঁদিয়ে শিরোপা জেতে লুম্বিনি লায়নস।

আইসিসি ইভেন্ট তো বটেই। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ক্রিকেটারদের আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ ওয়ানডে, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজও খেলেছেন নাজমুল হোসেন শান্ত, রাকিবুল হাসান, আফিফ হোসেন ধ্রুবরা। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে ২০০৮ সালে ওয়ানডে সিরিজের পর এবার অস্ট্রেলিয়া সফর
১ ঘণ্টা আগে
ব্রেন্ডন ম্যাককালামকে বরখাস্ত করার পর টেস্ট কোচের পদটা শূন্য হয়ে পড়েছিল। আলোচনায় ছিলেন স্টিফেন ফ্লেমিং। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা হয়েই গেল। লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের কোচ এখন ফ্লেমিং। টেস্ট দলের অধিনায়ক এখন জো রুট।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় ২২ মাস দূরে সাকিব আল হাসান। তবে দেশের বাইরে বিভিন্ন টুর্নামেন্টে খেলে যাচ্ছেন তিনি। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও তিনি ডাক পাচ্ছেন নিয়মিত। এবার বাংলাদেশের তারকা ক্রিকেটার লিজেন্ডসদের টুর্নামেন্টে পেলেন নেতৃত্ব।
৩ ঘণ্টা আগে
ব্রিসবেনের গ্যাবায় ঋষভ পন্তের চারে বোর্ডার গাভাস্কার ট্রফির ঐতিহাসিক জয়ের মুহূর্তটি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে এখনো অমলিন। কিন্তু এর আসল কারিগর অজিঙ্কা রাহানে। যিনি ক্রিকেটপ্রেমীদের আজীবন গল্প করার মতো রসদ দিয়েছেন। আজ ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিলেন সাবেক ভারতীয় অধিনায়ক।
৪ ঘণ্টা আগে