
এবারের এশিয়া কাপে মাঠের খেলার চেয়ে বাইরের বিভিন্ন ঘটনায় বেশি আলোচনায় আসছে পাকিস্তান। হাত না মেলানো বিতর্কে আইসিসির কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি তুলেছিল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার ফের বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দ্বারস্থ হলো তারা।
সুপার ফোরে ভারতের কাছে ৬ উইকেটে হেরে যাওয়া ম্যাচে বিতর্কিত আউট দেওয়া হয় পাকিস্তানি ওপেনার ফখর জামানকে। বিষয়টি নিয়ে আইসিসির কাছে অভিযোগ করেছে পিসিবি। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে টেলিকম এশিয়া ডটনেট। পাকিস্তানের গণমাধ্যম দুনিয়া নিউজের দাবি, ওই আউট নিয়ে থার্ড আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগের বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়েছে পাকিস্তান ক্রিকেটের শীর্ষ সংস্থা।
সূত্রের বরাতে টেলিকম এশিয়া ডটনেট জানিয়েছে, পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে অভিযোগ করতে গিয়েছিলেন। কিন্তু পাইক্রফটকে বলা হয়, এটা তাঁর অধিকারের বাইরে। এরপর চিমা থার্ড আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আইসিসিকে একটি ই-মেইল পাঠিয়েছিলেন।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। তাদের হয়ে ইনিংসের গোড়াপত্তন করেন ফখর জামান ও শাহিবজাদা ফারহান। দুই বোলার হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বুমরার বোলিংয়ের সামনে তাঁদের শুরুটা ভালোই হয়েছিল।
কিন্তু ফখর বিদায় নিলে ২১ রানে ভাঙে এই জুটি। পান্ডিয়ার করা তৃতীয় ওভারের তৃতীয় বলের ঘটনা। ফখরের ব্যাট ছুঁয়ে আসা বল গ্লাভসবন্দী করেন সঞ্জু স্যামসন। যদিও আউট দেননি অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল। সিদ্ধান্ত চলে যায় থার্ড আম্পায়ার রুচিরার কাছে। তিনি ফখরকে আউট দেন। যেটা নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক। টিভি রিপ্লেতে দেখা যায়, বল স্যামনের গ্লাভসে আসার আগে মাটিতে ড্রপ খেয়েছে।
তবে রুচিরার যুক্তি, স্যামসনের আঙুল বলের নিচেই ছিল। তাই নট আউট দেননি তিনি। যদিও তাঁর এই যুক্তি মানতে পারছে না পাকিস্তান। এমনকি বিতর্কিত আউট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে থার্ড আম্পায়ারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা। ক্ষোভ জানিয়েছেন ওয়াসিম আকরামের মতো কিংবদন্তি ক্রিকেটাররাও।

হার দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের জয় পেয়েছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের করা ২৭৪ রানের জবাবে ১১৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় শেষ ওয়ানডে রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। তার আগে ধাক্কা খেলে পাকিস্তান।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। আকাশি-নীলদের হয়ে জোড়া গোল করেন এমেকা ওগবুগ। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে মারুফুল হকের দল। দিনের আরেক ম্যাচে তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে পিডব্লিউডি এসসির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আরামবাগ ক্
১ ঘণ্টা আগে
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে পাকিস্তান দলের প্রতিটি খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হবে—এমন খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে শেষ পর্যন্ত বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২ ঘণ্টা আগে
চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের খেলার কারণে এক সপ্তাহ বিরতি ছিল ইউরোপিয়ান লিগগুলোতে। বিরতি শেষে আজ মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগাসহ অন্যান্য লিগগুলো। প্রিমিয়ার লিগে মাঠে নামবে আর্সনাল, চেলসি, ম্যানচেস্টার সিটির মতো শীর্ষ ক্লাবগুলো। অন্যদিকে লা লিগায় খেলতে নামবে বার্সেলোন
২ ঘণ্টা আগে