
বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণার পরই আলোচনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ছয় নতুন ক্রিকেটার নিয়ে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান। ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি জানিয়েছেন, প্রথম ওয়ানডেতেই তিন ক্রিকেটারের অভিষেক হচ্ছে।
সাহিবজাদা ফারহান, আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, শামাইল হোসেন—বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে এই নতুন ছয় ক্রিকেটার নিয়েছে পাকিস্তান। যাঁদের মধ্যে ফারহান শুধুই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৮৩ রান করে এক বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। শামাইল, সাদাকাতরাও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলেছেন।
মিরপুরে আগামীকাল ওয়ানডে সিরিজ শুরুর আগে আজ শাহিন আফ্রিদি সংবাদ সম্মেলনে অভিষিক্ত তিন পাকিস্তানি ক্রিকেটারের নাম উল্লেখ করেছেন। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘তিন জনের অভিষেক হবে। সাহিবজাদা আমাদের সেরা পারফর্মার। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সে ভালো করছে। পাকিস্তানের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ভালো করেছে। মাজ সাদাকাতের সঙ্গে সে ওপেন করবে। শামাইল হোসেন তিন নম্বরে খেলবে। ফলে এই তিন জনের অভিষেক হচ্ছে। আশা করি তারা নিজেদের খেলাটা খেলবে ও স্কিল দেখাবে। পাকিস্তানের হয়ে খেলতে দেখতে বেশ রোমাঞ্চিত।’
বাবর আজম-সাইম আইয়ুব-ফখর জামানদের মতো ক্রিকেটাররা বাংলাদেশ সিরিজের দলে জায়গা পাননি। যাঁদের মধ্যে বাবরের বাদ পড়া নিয়ে আলোচনা হচ্ছে বেশি। তিনি সবশেষ গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করেছিলেন। বাবরের প্রসঙ্গ এলে শাহিন আফ্রিদি বলেন, ‘বাবর এই সিরিজে দলে নেই। আমরা আমাদের তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে দেখতে চাই। তারা আমাদের আগামী দিনের ক্রিকেটার। আমরা চাই বাংলাদেশের বিপক্ষে তাদের খেলার সুযোগ করে দিতে।’
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সুপার এইটেই বিদায় নিয়েছে। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপই পরবর্তী আইসিসি ইভেন্ট। ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখেই মূলত তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শাহিন আফ্রিদি। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝে যাবে, তাদের দায়িত্বটা কী। আমরা বিশ্বকাপের জন্য দল গড়ছি। এখানে তরুণদের সুযোগ করে দিয়েছি নিজেদের ঝালিয়ে নিতে। কেবল এক সিরিজ নয়। সামনেও।’

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজ জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত সিরিজ আর জেতা হলো না স্বাগতিকদের। আজ মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করল নিউজিল্যান্ড।
২৩ মিনিট আগে
ভুলে যাওয়ার মতো একটা সিরিজ কাটিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। যার মধ্যে আজ সিলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ ৯ ওভারে নামিয়ে আনা হলেও জিততে পারেনি বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বৃষ্টির বাগড়ায় প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় এবং টি-টোয়েন্টি। নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও ম্যাচ শুরুর আধা ঘণ্টা পরই শুরু হয় ভারী বর্ষণ। বৃষ্টির একটি ভিডিও নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) রীতিমতো খোঁচা দিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)।
১ ঘণ্টা আগে
বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টির দৈর্ঘ্য কমানো হয়েছে ৫ ওভার। কিন্তু ১৫ ওভারের ম্যাচ হলেও বাংলাদেশ পুরোটা খেলতে পারেনি। ব্যাটিং ব্যর্থতায় চার বল আগেই গুটিয়ে গেছে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগে