
ফিলাডেলফিয়ার বিপক্ষে আগের ম্যাচে কুইন সুলিভানকে মেরে জরিমানার মুখে পড়েছেন লিওনেল মেসি। এক দিন পর মাঠে নেমেই পেলেন গোলের দেখা। তবে বিশ্বকাপজয়ী অধিনায়কের গোলেও শেষ রক্ষা হলো না ইন্টার মায়ামির।
মেজর লিগ সকারে (এমএলএস) টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরেছে মায়ামি। নিজেদের মাঠ নু স্টেডিয়ামে দুইবার পিছিয়ে পড়ার পর ব্যবধান কমান মেসি। মায়ামির মাঠে আগের ছয় ম্যাচে জিততে পারেনি টরন্টো। সপ্তমবারের চেষ্টায় অধরা জয়ের দেখা পেল ক্লাবটি।
এ নিয়ে লিগে টানা ৪ ম্যাচ জয়হীন থাকল মায়ামি; এ সময় দুটি করে ড্র এবং হার তাদের সঙ্গী। টরন্টোর কাছে হারলেও ইস্টার্ন কনফারেন্সে দুই নম্বরে আছে ফ্লোরডার ক্লাবটি। ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। ৪৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে ন্যাশভিল।
শক্তিতে টরন্টোর চেয়ে বেশ এগিয়ে মায়ামি। কিন্তু ব্যর্থতার চোরাবালিতে আটকে পড়া দলটি এদিনও ছিল বেশ বিবর্ণ। সেই সুযোগে দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় টরন্টো। ৫৯ মিনিটে জশ সার্জেন্টের গোলে লিড নেয় সফরকারীরা। ৬২ মিনিটে ব্যবধান বাড়ান ডেরিক এতিয়েন। দুই গোল পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার মতো তেমন পরিষ্কার কোনো সুযোগই তৈরি করতে পারছিল না মায়ামি।
অবশেষে নির্ধারিত সময়ের ৮ মিনিট আগে ব্যবধান কমান মেসি। সতীর্থ রদ্রিগো দি পলের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ঠিকানা খুঁজে নেন আটবারের ব্যালন ডি’অরজয়ী। তবে বাকি গোলটার শোধ দিতে পারেনি মায়ামি। আরও একটি হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়ে তারা।

আর্জেন্টিনা তো বটেই, পুরো ফুটবল বিশ্ব এখন কাঁদছে। রেকর্ডের বরপুত্র লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। এনসো ফের্নান্দেস তো মেসির বিদায়ী ভাষণের সময় কেঁদেই ফেলেছেন। দীর্ঘদিনের বন্ধু আনহেল দি মারিয়া আবেগঘন বার্তা দিয়েছেন মেসিকে নিয়ে।
১৮ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় শেষ। বাংলাদেশ সময় আজ সকালে মনুমেন্তালে বেনিনের বিপক্ষে খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন মেসি। দীর্ঘ ২১ বছরের আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। তবে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের একটা ঘটনা এখনো তাঁর হৃদয়ে দাগ কেটেছে।
১ ঘণ্টা আগে
বিদায়ী ম্যাচ বলে কথা। লিওনেল মেসি তাই একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। চোখের পানি ধরে রাখাও তাঁর পক্ষে কঠিন হয়ে যাচ্ছিল। আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজানোর সময় তারকা ফুটবলার ছিলেন নীরব।
২ ঘণ্টা আগে
তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়া আমি অসহায়—বাংলাদেশের প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর এই গানটাই যেন আজ লিওনেল স্কালোনির কণ্ঠে ধ্বনিত হয়েছে। বেনিন ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। যে স্কালোনি-মেসি জুটি আর্জেন্টিনাকে মনে রাখার মতো অনেক মুহূর্ত উপহার দিয়েছেন, আজকের পর আর কখনো ত
৩ ঘণ্টা আগে