
লা লিগায় জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। সেল্তা ভিগোর মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। এই জয়ে আত্মবিশ্বাস বেড়েছে রিয়ালের প্রধান কোচ আলভারো আরবেলোয়ার। শিরোপার লড়াইয়ে বাকি ম্যাচগুলোকে যুদ্ধের মতো মনে হচ্ছে তাঁর কাছে।
২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৬৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলেছে কাতালানরা। আজ রাতে আথলেতিক বিলবাওকে হারাতে পারলে ফের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে চার পয়েন্ট এগিয়ে যাবে তারা। এরপরও ১১টি করে ম্যাচ বাকি থাকায় এখনই শিরোপার লড়াইয়ের শেষ দেখছেন না আরবেলোয়া।
সেল্তাকে হারানোর পর আরবেলোয়া বলেন, ‘লিগের পথচলা এখনো অনেক বাকি। এখনো অনেক পয়েন্টের খেলা আছে। আমার মনে হচ্ছে, লিগ যেন শুরুই হয়নি। প্রতিটি ম্যাচই এখন একেকটি যুদ্ধ।’
প্রতিপক্ষের মাঠ বালাইদোস স্টেডিয়ামে ১১ মিনিটে অরেলিয়েন চৌমেনির গোলে লিড নেয় রিয়াল। ১৪ মিনিটের মাথায় সেল্তার হয়ে গোলটার শোধ দেন বোরহা ইগলেসিয়াস। এই সমতা ছিল যোগ করা সময়ের চতুর্থ মিনিট পর্যন্ত। তাতে বেশ চিন্তায় পড়ে গিয়েছিল রিয়াল। কিন্তু পরের মিনিটে ভেদেরিকো ভালভার্দে জালের দেখা পেলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই ফেরে মাদ্রিদের ক্লাবটি। এটাকে রিয়ালের যোগ্যতা বলেই মনে করছেন প্রধান কোচ।
আরবেলোয়া বলেন, ‘এটাই রিয়াল মাদ্রিদের পরিচয়—শেষ পর্যন্ত লড়াই করা, বিশ্বাস ধরে রাখা এবং প্রতিনিয়ত যুদ্ধ করে যাওয়া। আমি নিশ্চিত, আমরা আরও অনেক কিছু ভালোভাবে করতে পারি। তবে আজ আমরা যে ব্যক্তিত্ব ও চরিত্র দেখিয়েছি… আশা করি এটিই হবে ঘুরে দাঁড়ানোর মুহূর্ত, আর এখান থেকে সবকিছু অনেক ভালোভাবে এগোবে।’
সেল্তার বিপক্ষে জয়ের ম্যাচে চোট পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, জুড বেলিংহামরা। চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচের আগে তাই কিছুটা চিন্তিত আরবেলোয়া, ‘আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় (সেল্তার বিপক্ষে জয়)—কারণ এতে করে বুধবারের ম্যাচে (চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে) আমরা ভিন্ন মানসিকতা নিয়ে নামতে পারব। যদিও সেটি খুব কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। একই সঙ্গে এটি আমাদের প্রতিটি ম্যাচে যে পথে এগোতে চাই, সেই পথও কিছুটা দেখিয়ে দেয়।’

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখার কথা রয়েছে শাহিন শাহ আফ্রিদির দলের। বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের আগে কোচিং স্টাফের সদস্যদের ঢাকায় পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৩ মিনিট আগে
ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার নজির নেই। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রকৃতি বাধা হয়ে দাঁড়ালে তেমন কিছু হতে পারে। আইসিসির প্লেয়িং কন্ডিশন বলছে সে কথাই।
১ ঘণ্টা আগে
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে প্রশংসায় ভাসছেন যশপ্রীত বুমরা। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি তো তাঁকে কাল্পনিক ‘আলাদিন ও আশ্চর্য প্রদীপ’ গল্পের জিনের সঙ্গেই তুলনা করেছেন। ধারাভাষ্যকার হার্শা ভোগলে বুমরাকে আখ্যা দিয়েছেন ভারতের ‘ডায়মন্ড’ হিসেবে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড ও ভারত। শিরোপা জেতার মিশনে আগামীকাল মাঠে নামবে দুই দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটিতে ভারতকে এগিয়ে রাখছেন দক্ষিণ আফ্রিকার দুই সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স এবং ডেল স্টেইন।
৪ ঘণ্টা আগে