
অর্ধেক কাজ আগেই সেরে রাখেন নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা। মিরপুর শেরেবাংলায় সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশের আগুনে বোলিংয়ে ১১৪ রানেই শেষ পাকিস্তান। ৫০ ওভারে ১১৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করে কত আগে বাংলাদেশ খেলা শেষ করে, সেটাই ছিল দেখার অপেক্ষা। পাকিস্তানের বোলারদের বেধড়ক পিটিয়ে ইফতারের আগেই খেলা শেষ করে দিল স্বাগতিকেরা।
ম্যাচটা বাংলাদেশ জিততে পারত ৯ উইকেটেই। কিন্তু দলের জিততে যখন ৬ রান দরকার, তখন নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন। তাতে বাংলাদেশের জয় একটু দেরিতে এলেও ইফতারের আগেই খেলা শেষ হয়েছে। সন্ধ্যা ৬টা ৭ মিনিটে যখন ইফতারের আজান দেওয়া হয়েছে, তখনই বাংলাদেশ পেয়েছে ৮ উইকেটের বিশাল জয়। ১৬তম ওভারের দ্বিতীয় বল পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ওয়াইড বল করতেই জিতে যায় বাংলাদেশ।
১১৫ রানের লক্ষ্যে নেমে আক্রমণাত্মক শুরু করতে গিয়ে দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় ওভারের চতুর্থ বলে সাইফ হাসানকে (৪) ফেরান শাহিন শাহ আফ্রিদি। ২.৪ ওভারে ১ উইকেটে ২৭ রানে পরিণত হওয়া বাংলাদেশ পাওয়ার প্লে (প্রথম ১০ ওভার) শেষ করেছে ১ উইকেটে ৮১ রানে। তানজিদ হাসান তামিম ও শান্ত একের পর এক বাউন্ডারি মেরেছেন। দ্বিতীয় উইকেটে ৬৭ বলে ৮২ রানের জুটি গড়েন তাঁরা (তামিম-শান্ত)।
১৪তম ওভারের পঞ্চম বলে শান্তকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। হালকা লাফিয়ে ওঠা বল শান্ত খোঁচা লাগালে ডাইভ দিয়ে ক্যাচ ধরেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৩৩ বলে ৫ চারে শান্ত করেন ২৭ রান। এক ওভার বিরতিতে ওয়াসিম বোলিংয়ে আসতেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। ১৫.১ ওভারে ২ উইকেটে ১১৫ রান করে স্বাগতিকেরা। ৪২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৭ রান করে অপরাজিত থাকেন তানজিদ তামিম।
২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন নাহিদ রানা। ৭ ওভারে ২৪ রানে নিয়েছেন ৫ উইকেট। ওয়ানডেতে এটা তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন মোস্তাফিজ। লর্ডসে সেবার পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে ৭৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
টস জিতে আজ মিরপুরে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে ব্যাটিং পাওয়া পাকিস্তান বিনা উইকেটে ৯.৫ ওভারে ৪১ রান করেছে। এখান থেকেই পাকিস্তানের ইনিংসের ভাঙন শুরু। ৭৩ রানে সব উইকেট হারিয়ে ১১৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
আট নম্বরে নামা ফাহিম আশরাফ ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায় করেছেন ৩৭ রান। দশম উইকেটে আবরার আহমেদের সঙ্গে ৪১ বলে ৩২ রানের জুটি গড়তে অবদান রাখেন ফাহিম। যা পাকিস্তানের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ৩১তম ওভারের চতুর্থ বলে ফাহিমকে ফিরিয়ে পাকিস্তানকে গুটিয়ে দেন মোস্তাফিজুর রহমান। ৩০.৪ ওভারে ১১৪ রানে অলআউট হওয়া সফরকারীদের ইনিংসে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদ রানা ৭ ওভারে ২৪ রানে নিয়েছেন ৫ উইকেট। ওয়ানডেতে এটা তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। মিরাজ নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও মোস্তাফিজ। আজকের জয়ে আট বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে জিতল বাংলাদেশ। এর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ২০১৮ এশিয়া কাপে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়েছিল বাংলাদেশ।

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। আজ বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
৭ মিনিট আগে
গতির ঝড়ের সঙ্গে বাউন্সার, সুইং—ব্যাটারদের কাবু করে দিতে পেসারদের কাছে এর চেয়ে বড় অস্ত্র আর কী হতে পারে! আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দুই বছরে দুর্দান্ত বোলিংয়ে নজর কেড়েছেন নাহিদ রানা। বিশ্বের বিখ্যাত ক্রিকেট বিশেষজ্ঞদের কাছ থেকেও তিনি কুড়িয়েছেন প্রশংসা। পাকিস্তানের বিপক্ষে আজ নতুন এক রেকর্ড
১৭ মিনিট আগে
বিশ্বকাপে ইরান কি আদৌ অংশ নেবে—সময় যত এগোচ্ছে, ততই এই প্রশ্ন জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বেশি। যদিও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর আশা, বিশ্বকাপে ইরান খেলবে।
২ ঘণ্টা আগে
ক্রিকেট স্কটল্যান্ড একটা ধন্যবাদ দিতেই পারে বাংলাদেশকে। ভারতের মাঠে বাংলাদেশ না খেলার সিদ্ধান্ত নেওয়ায় টুর্নামেন্টে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা আয় করেছে স্কটল্যান্ড।
৩ ঘণ্টা আগে