
ব্যাট হাতে অভিষেক শর্মা কী, সেটি সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টিতেই টের পেয়েছিল আফগানিস্তান। প্রথম ম্যাচে ৩২ বলে ৮২ রানের পর দ্বিতীয় ম্যাচে করেছিলেন ১৯ বলে ৩৯। এই দুই ম্যাচে তাঁর ব্যাটিংকে যদি ঝড় বলা হয়, তবে গতকাল সিরিজের শেষ টি-টোয়েন্টিতে তাঁর ব্যাটিংকে বলতে হয় টর্নেডো বলতেই হয়!
৩০ বলে সেঞ্চুরি করে ক্রিকেটের রেকর্ড বইয়ে নাম উঠিয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই ভারতের পক্ষে দ্রুততম সেঞ্চুরি। টেস্ট খেলুড়ে দেশগুলোর কোনো ব্যাটারেরও এটি দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি।
আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জয়ের হাসি আফগানরা হাসলেও, ওই শেষ। এরপর অভিষেকের ব্যাটিং তাণ্ডবে চুপসে যায় আফগানরা। দ্বিতীয় বলেই চার, চতুর্থ বলে ছক্কা মেরে যে শুরুটা করেছিলেন তিনি, শেষ পর্যন্ত সেভাবেই ব্যাটিং করে যান ২৬ বছর বয়সী এই ব্যাটার। ১৬ বলে ফিফটির পর ৩০ বলে ৯টি চার ও ১০টি ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে পেছনে পড়ে যায় রোহিত শর্মার ৯ বছরের পুরোনো রেকর্ড। ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক, যা এত দিন ভারতের পক্ষে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড ছিল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের চেয়ে দ্রুততম সেঞ্চুরি আছে কেবল দুটি। ২০২৫ সালে বুলগেরিয়ার বিপক্ষে তুরস্কের মোহাম্মদ ফাহাদের (২৯ বলে) এবং ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে এস্তোনিয়ার সাহিল চৌহানের (২৭ বলে)। তবে দুজনই আইসিসির সহযোগী দেশের হওয়ায় সংস্থার পূর্ণ সদস্য দেশের মধ্যে অভিষেকের সেঞ্চুরিটিই দ্রুততম।
সেঞ্চুরির পর অবশ্য বেশি সময় উইকেট থাকতে পারেননি অভিষেক। ৩৪ বলে ১০৮ রান করে আউট হয়ে যান তিনি। ভারত ২০ ওভারে ৭ উইকেটে করে ২২১ রান।

আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা রয়েছে, ফুটবল বিশ্বকাপের সময় সেটা স্পষ্ট বোঝা যায়। উন্মাদনার কারণ লিওনেল মেসি। জাদুকর, রেকর্ডের বরপুত্র—যত উপাধিই দেওয়া হোক না কেন, সব যেন কম পড়ে যায়। এবার বাংলাদেশের ফুটবল বাজার ধরতেই যেন মেসিকে নিয়ে বাংলায় পোস্ট দিল ইন্টার মায়ামি।
৭ ঘণ্টা আগে
ডারউইনে আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ৯ ঐতিহাসিক জয়ের পর ম্যাচসেরা হয়েছিলেন হাসান মাহমুদ। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মাসসেরা ক্রিকেটার হতে পারেননি। তাঁকে ছাড়িয়ে মাসসেরার পুরস্কার জিতলেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা।
৮ ঘণ্টা আগে
প্রথমার্ধে দুই গোল খেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর আক্রমণে উঠে ব্যবধান কমানোর দুটো সুযোগও এসেছিল। কিন্তু দুটিই হাতছাড়া। এরপর ম্যাচের শেষ ২৫ মিনিটে আরও চার গোল হজম করে এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার কাছে ৬–০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের কালো থাবা তো নতুন কিছু নয়। এ মাসের শুরুতে তিন জনকে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এই অভিযোগে অভিযুক্ত হলেন আরও দুই কর্মকর্তা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুর্নীতিবিরোধী ধারা ভাঙার অভিযোগে আজ নতুন করে দুই কর্মকর্তাকে
১০ ঘণ্টা আগে