
কাগজে-কলমে হলেও আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের আশা টিকে ছিল। কিন্তু করাচিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্সেই আফগানদের বিদায় নিশ্চিত হয়েছে। বাংলাদেশ তো আগেভাগেই ছিটকে গেছে। আর আইসিসির থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা নিয়ে দেশে ফিরছে মোহাম্মদ নবী-রশিদ খানদের আফগানিস্তান।
১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া চ্যাম্পিয়নস ট্রফি এসে পড়েছে শেষ ভাগে। টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গেছে। দুবাইয়ে আজ হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে দক্ষিণ আফ্রিকা। অজিরা উঠেছে গ্রুপ রানার্সআপ হিসেবে। এখন দুই গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ড পাঁচ, ছয়, সাত ও আট নম্বরে থেকে শেষ করেছে চ্যাম্পিয়নস ট্রফি। কারণ, আফগানদের পয়েন্ট ৩। আর বাংলাদেশ, পাকিস্তান দুই দলেরই পয়েন্ট ১। ইংল্যান্ডের পয়েন্ট ০।
পাঁচ ও ছয়ে থাকা আফগানিস্তান, বাংলাদেশ প্রত্যেকেই পাবে সাড়ে ৩ লাখ ডলার করে। বাংলাদেশি হিসেবে সেটা ৪ কোটি ২৩ লাখ টাকা। পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া আট দল এমনিতেই ১ কোটি ৫১ লাখ টাকা করে পাচ্ছে। তাতে হলো ৫ কোটি ৭৪ লাখ টাকা। তবে আফগানরা গ্রুপ পর্বে এক ম্যাচ জেতায় পাবে আরও ৩৪ হাজার ডলার (বাংলাদেশি ৪১ লাখ টাকা)। তাতে সব মিলিয়ে টুর্নামেন্ট থেকে আফগানরা পাচ্ছে ৬ কোটি ১৫ লাখ টাকা। বাংলাদেশ কোনো ম্যাচ না জিতে টুর্নামেন্ট শেষ করায় ৫ কোটি ৭৪ লাখ টাকাই পাচ্ছে।
পাকিস্তানের সমান ১ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশ ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। আয়োজক পাকিস্তান, জস বাটলারের ইংল্যান্ড দুই দলই পাবে ৩ কোটি ২১ লাখ টাকা। কারণ, সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল দুটির প্রত্যেকেই পাচ্ছে ১ কোটি ৭০ লাখ টাকা করে। পাশাপাশি ১ কোটি ৫১ লাখ টাকা অংশগ্রহণ ফি তো আছেই। যেহেতু পাকিস্তান, ইংল্যান্ডের কেউই গ্রুপ পর্বে কোনো ম্যাচ জেতেনি, তাতে ‘উইনিং বোনাস’ তাদের পাওয়া হচ্ছে না।

আইসিসি গত ১৪ ফেব্রুয়ারি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির অর্থ পুরস্কার ঘোষণা করেছে। টুর্নামেন্টের মোট অর্থ পুরস্কার ৬৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, যা ২৭ কোটি ৬ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ১১ লাখ ২২ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ফাইনাল ম্যাচের সঙ্গে গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্যও বাড়তি টাকা পাবে।

২০২৫ সালে প্রথমবার আয়োজিত মেয়েদের ইমার্জিং নেশনস ট্রফিতে ছিল না বাংলাদেশ। সেবার ৮ সহযোগী সদস্য দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে বাংলাদেশকে যুক্ত করার কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩২ মিনিট আগে
বিরাট কোহলি জয়ের জন্য কতটা ক্ষুধার্ত, সেটা তাঁকে মাঠে দেখলেই বোঝা যায়। প্রত্যেক মুহূর্ত তিনি উপভোগ করেন। খুশির হোক বা দুঃখের, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান ভারতীয় তারকা ব্যাটার। অনেক সময় তাঁকে নিয়ে হয় সমালোচনাও। গত রাতে এমনই এক ঘটনার কারণে তোপের মুখে পড়েছেন কোহলি। ইরফান পাঠানের মতে সেটা চাইলেই এড়ানো য
১ ঘণ্টা আগে
মোহাম্মদ আশরাফুলের ঘরে এসেছে নতুন অতিথি। এবারও পুত্রসন্তানের জনক হয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ। সামাজিক মাধ্যমে গত রাতে এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
দলের প্রয়োজনে ক্যামিও ইনিংসের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের জুটি ভাঙতে সাকিব আল হাসানের জুড়ি মেলা ভার। তিনি যেন পরিপূর্ণ এক প্যাকেজ। কখনো অলরাউন্ড নৈপুণ্যে, কখনোবা যেকোনো বিভাগে অসাধারণ কিছু করে দলকে জেতান সাকিব। এবার তাঁকে সরাসরি চুক্তিতে দলে নিল লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) এক ফ্র্যাঞ্
২ ঘণ্টা আগে