
চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ধরে রাখার অভিযানে এবার নেমেছিল পাকিস্তান। তবে শিরোপার কাছাকাছি যাওয়া দূরে থাক, গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। টুর্নামেন্টে এক ম্যাচও জিততে পারেনি রিজওয়ান-বাবর আজমদের দল। তবু দলটির ব্যাংক অ্যাকাউন্টে যোগ হবে কোটি কোটি টাকা।
বাংলাদেশ, পাকিস্তান দুটি দলেরই আগেভাগে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ছিল স্রেফ নিয়ম রক্ষার। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে খেলা হওয়া দূরে থাক, টসই হতে পারেনি। বাংলাদেশ তাই টুর্নামেন্ট শেষ করেছে ১ পয়েন্ট নিয়ে। পাকিস্তানেরও একই অবস্থা। তবে পয়েন্ট সমান হলেও পাকিস্তানের চেয়ে এগিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। কারণ, নাজমুল হোসেন শান্তর দলের নেট রানরেট -০.৪৪৩ এবং পাকিস্তানের সেটা -১.০৮৭। গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে যাওয়া পাকিস্তান টুর্নামেন্ট থেকে পাচ্ছে ৩ কোটি ২১ লাখ টাকা। কারণ, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া আট দল এমনিতেই ১ লাখ ২৫ হাজার ডলার করে পাচ্ছে (বাংলাদেশি ১ কোটি ৫১ লাখ টাকা)। আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দুটি দলই পাবে ১ কোটি ৭০ লাখ টাকা করে।
পাকিস্তানের সপ্তম বা অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করাটা নিশ্চিত হয়ে গেছে। সেক্ষেত্রে এখন দুই গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে তাকানো যাক। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করা ভারত, নিউজিল্যান্ড প্রত্যেকেরই পয়েন্ট ৪। নেট রানরেটে এগিয়ে থাকায় গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলেরই পয়েন্ট ৩। এখানেও নেট রানরেটের হিসাবে গ্রুপে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের দুই ম্যাচে ২ পয়েন্ট। অন্যদিকে ইংল্যান্ড এখনো কোনো পয়েন্ট পায়নি। যদি আগামীকাল করাচিতে হতে যাওয়া ম্যাচে ইংল্যান্ডকে যদি দক্ষিণ আফ্রিকা হারিয়ে দেয়, তাহলে ইংলিশরা শূন্য পয়েন্টেই টুর্নামেন্ট শেষ করবে। ইংলিশদের অবস্থান তখন অষ্টম হলেও পাকিস্তানের সপ্তম স্থান থেকে ওপরে ওঠার সুযোগ নেই।
দক্ষিণ আফ্রিকা আগামীকাল জিতলে কিছুটা উপকার হবে বাংলাদেশের। তখন শান্ত-মুশফিকুর রহিমরা ষষ্ঠ অবস্থানে থেকে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করবেন। তাতে বাংলাদেশ ৫ কোটি ৭৪ লাখ টাকা নিয়ে দেশে ফিরতে পারবে। কারণ, ৫ ও ৬ নম্বরে থাকা দুটি দলই ৪ কোটি ২৩ লাখ টাকা করে পাবে। সঙ্গে অংশগ্রহণ ফি হিসেবে ১ কোটি ৫১ লাখ টাকা তো থাকছেই।
আইসিসি গত ১৪ ফেব্রুয়ারি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির অর্থ পুরস্কার ঘোষণা করেছে। টুর্নামেন্টের মোট অর্থ পুরস্কার ৬৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, যা ২৭ কোটি ৬ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ১১ লাখ ২২ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ফাইনাল ম্যাচের সঙ্গে গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্যও বাড়তি টাকা পাবে।

কিছু দল আছে, যারা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে নয়, বরং সুযোগের অপেক্ষা করে ঠিক সময়ে আঘাত হানার। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেনও এমনই ছিল। ১৬ বছর পর সেই পুরোনো চেহারার আরেকটি ঝলক দেখা গেল ডালাসে। পর্তুগাল শেষ পর্যন্ত লড়াই করেছে, ক্রিস্টিয়ানো রোনালদোও সুযোগের অপেক্ষায় ছিলেন। কিন্তু বিশ্বাসে ভর করে শেষ হাসি
১ ঘণ্টা আগে
রোলার কোস্টার রাইডের মতোই রাতটা গেল লিওনেল মেসির। পেনাল্টি মিস, গোল মিসের হতাশা থেকে শেষমেশ বিজয়ীর বেশে মাঠ ছেড়ে কান্না—আটলান্টায় গত রাতে শেষ ষোলোর ম্যাচটা ছিল মেসিময়। তবে এমন অবিশ্বাস্য জয়ের রাতেও নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেরা ৩২-এ আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ চলাকালে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিড। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। নেক্কারজনক এই কাণ্ডে রীতিমতো নিন্দা জানিয়েছে ফিফা।
৪ ঘণ্টা আগে
শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ছিল শঙ্কা, উত্তেজনা আর নাটকীয়তা। পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। এমন রুদ্ধশ্বাস জয়ের পর সামাজিক মাধ্যমে হাস্যরসের খোরাক জুগিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
৪ ঘণ্টা আগে