
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তদন্ত করতে কদিন আগেই তিন সদস্যের কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই কমিটিতে নতুন করে গতকাল যুক্ত হয়েছেন আরও দুজন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নাইমা হক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান।
আর আগে ঘোষিত কমিটিতে ছিলেন সাবেক বিচারপতি তারিক উল হাকিম ও ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা রয়েছেন এবং বিসিবির পরিচালক রুবাবা দৌলা। জাতীয় দলের নারী ক্রিকেটার জাহানারা আলম সম্প্রতি যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন মঞ্জুর বিরুদ্ধে। তাঁর মুখ খোলার পর সাবেক ক্রিকেটার রুমানা আহমেদও জাহানারার সমর্থনে কোচের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন। সব মিলিয়ে ৮ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিমকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করে বিসিবি।
আজ দুজন সদস্য যোগ হওয়ায় তদন্ত কমিটির গঠন দাঁড়াল নিম্নরূপ—
চেয়ারম্যান: তারিক উল হাকিম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি
সদস্য: অধ্যাপক ড. নাইমা হক, সাবেক চেয়ারম্যান, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বর্তমান সদস্য, আইন কমিশন, বাংলাদেশ, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট ও সভাপতি, বাংলাদেশ মহিলা ক্রীড়া সমিতি, ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, রুবাবা দৌলা, পরিচালক, বিসিবি।

প্রায় ১১ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট শেষে রোববার বিকেলের মধ্যেই কানসাস সিটিতে পৌঁছাবে আলবিসেলেস্তেরা। যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখার পর পুরো দল প্রথমবারের মতো হোটেল ক্যাম্পে একত্রিত হবে। আর সেখানে আগে থেকেই মায়ামিতে থাকা অধিনায়ক লিওনেল মেসি সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। এরপর সোমবার থেকে যুক্তারাষ্ট্রে শুরু হ
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের আগে মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল জাতীয় দলের বিদায়ী ম্যাচ—এক সময় এটা ছিল নিয়মিত দৃশ্য। ১৯৫৪ থেকে ১৯৯৮ সালের মধ্যে সাতবার বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী এই মাঠে সমর্থকদের সামনে শেষবারের মতো খেলেছিল সেলেসাওরা। এরপর কেটে গেছে ২৮ বছর। অবশেষে কার্লো আনচেলত্তির ইচ্ছায় সেই পুর
২ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ। তার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে নামবে অংশগ্রহণকারী দলগুলো। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, সেটা আগেই জানা গেছে। এবার এই দুই ম্যাচের সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরু হতে দুই সপ্তাহেরও কম সময় বাকি। শিরোপা ধরে রাখার মিশনে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। তবে বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে একের পর এক চোটের খবরে দুশ্চিন্তা বাড়ছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির। সবশেষ চোটের তালিকায় যোগ হয়েছে দলটির তারকা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের নাম।
৪ ঘণ্টা আগে