
কাসেমিরোকে দলে নিয়ে বিপাকে পড়েছে ইন্টার মায়ামি। লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের দলের বিরুদ্ধে তদন্ত করছে মেজর লিগ সকার (এমএলএস)।
২০২৫-২৬ মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন কাসেমিরো। গতকাল তাঁর সঙ্গে ২০২৭ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছে ইন্টার মায়ামি। পাশাপাশি ২ বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। এখানে মায়ামির বিরুদ্ধে ব্রাজিলের তারকা মিডফিল্ডারের সঙ্গে নিয়মবহির্ভূত যোগাযোগের অভিযোগে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে এমএলএস।
কাসেমিরোকে দলে নেওয়ার কয়েক ঘণ্টা পর এমএলএস আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। লিগ কর্তৃপক্ষ বলছে, ‘আমরা এ ব্যাপারে সব রকম তথ্য সংগ্রহ করছি। তদন্ত না শেষ হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা যাবে না। কাসেমিরোকে দলে নেওয়ার ডিসকভারি প্রায়োরিটি নিয়ে সমঝোতায় পৌঁছেছে ইন্টার মায়ামি ও এলএ গ্যালাক্সি। তদন্ত শেষ হওয়ার পরই সমঝোতার শর্তগুলো প্রকাশ করা হবে।’
মায়ামির বিরুদ্ধে তদন্ত চলছে মূলত কাসেমিরোর ডিসকভারি রাইটস (সবার আগে চুক্তির অধিকার) ঘিরে। এমএলএসের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় যুক্তরাষ্ট্রের লিগে খেলতে চাইলে যে ক্লাব তাঁকে আগে চাইবে, সেই দল চুক্তির অধিকার পাবে। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (এলএ গ্যালাক্সি) এখানে এগিয়ে ছিল। কিন্তু এলএ গ্যালাক্সির কাছ থেকে ডিসকভারি রাইটস অর্জন করা হয়েছে বলে দাবি ইন্টার মায়ামির।
সাধারণত প্রত্যেক ক্লাব তাদের ডিসকভারি তালিকায় সর্বোচ্চ পাঁচ খেলোয়াড় রাখতে পারে।প্রয়োজনে সেই তালিকায় নতুন কাউকে নেওয়া বা পুরোনো খেলোয়াড়কে বাদও দিতে পারবে। এলএ গ্যালাক্সি এক বিবৃতিতে বলেছে, ‘কাসেমিরোকে দলে নেওয়ার ডিসকভারি রাইটস নিয়ে এলএ গ্যালাক্সি ও ইন্টার মায়ামি সমঝোতায় পৌঁছেছে। তবে আগে এমএলএসের তদন্ত কার্যক্রম শেষ হোক। তারপর সমঝোতার শর্তগুলো প্রকাশ করব।’
২০১৩ থেকে ২০২২ পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেন কাসেমিরো। দীর্ঘ ৯ বছরে লস ব্লাঙ্কোসদের হয়ে ১৮ শিরোপা জিতেছেন তিনি। যার মধ্যে রয়েছে ৫ চ্যাম্পিয়নস লিগ ও ৩ লা লিগা। এরপর ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত খেলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে এ বছরের জানুয়ারিতে ২০২৬-২৭ মৌসুম শেষে ইউনাইটেড ছাড়ার ঘোষণা দেন। দুই পক্ষের সম্মতিতেই তাঁর চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সবশেষ ২০২৫-২৬ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কাসেমিরো ৩৫ ম্যাচে করেন ৯ গোল। অ্যাসিস্ট করেন ২ গোলে। তবে কোনো শিরোপা না জিতেই ক্লাব ক্যারিয়ার শেষ হয়েছে। সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন। তবে নরওয়ের কাছে হেরে শেষ ষোলোতেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। এবার মায়ামি তাঁকে নিয়েও পড়েছে বেকায়দায়।

ছয় বছর আগে এই ফ্ল্যাশিং মিডোতেই ফাইনালে হেরে গিয়েছিলেন আলেক্সান্দার জভেরেভ। ২০১৩ সালে পেশাদার সার্কিটে পা রাখা উদীয়মান এই জার্মানের সেটাই ছিল প্রথম ফাইনাল। প্রথম দুই সেট জিতে স্বপ্নপূরণের খুব কাছাকাছিই চলে গিয়েছিলেন। কিন্তু তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে পাঁচ সেটের রোমাঞ্চকর ফাইনালে হেরে যান জভেরেভ। ওই হার
৩৩ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—এবারের সিরি ‘আ’ তে ইন্টার মিলানের খেলা দেখে অন্যতম জনপ্রিয় এই গান মনে পড়াটাই স্বাভাবিক। শুরুতে গোল হজম করার পর ঘুরে দাঁড়ানোর ঘটনা যে ফুটবল ইতিহাসে একেবারেই নেই, তা নয়। তবে ইন্টার যেন এটাকে নিয়ম বানিয়ে ফেলেছে। শুরুতে জোড়া গোল হজম করার পরও টানা দুই ম্যাচ জিতল ইতালির এই ক্লাব।
১ ঘণ্টা আগে
দিল্লিতে গত পরশু প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। একই মাঠে আজ শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত সিরিজ নিশ্চিত করতে খেলতে নামবে। এই সময়ই ধাক্কা খেল ভারত।
১ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
১৩ ঘণ্টা আগে