
ফাইনালে ওঠার লড়াইটি বাংলাদেশ নারী দলের জন্য ছিল প্রতিশোধের ম্যাচও। মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টির আগের আসরের সেমিফাইনালে এই ভারতের কাছে হেরেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। তাই নিগার সুলতানা জ্যোতিরা খুব করেই চেয়েছিলেন ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে। কিন্তু তা হলো না। গতকাল দুবাইয়ে প্রথম সেমিফাইনালে ৪০ রানে হেরে গেছে বাংলাদেশ। ফাইনালে উঠে গেছে ভারত।
জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্য দিয়েছিল ভারত, যা বাংলাদেশের জন্য সহজ ছিল না। এই টুর্নামেন্টের আগের তিন ম্যাচে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ স্কোর ছিল ১২৯, ইন্দোনেশিয়ার বিপক্ষে। তাই দেড় শ রানের লক্ষ্য তাড়ায় সেরা খেলাটাই খেলতে হতো বাংলাদেশ। কিন্তু বোলিংয়ে আশানুরূপ ভালো করতে না পারা এবং বাজে ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়েও ব্যর্থ বাংলাদেশ।
ওপেনিংয়ে অবশ্য ২৬ রানের জুটি গড়েছিলেন দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। ষষ্ঠ ওভারে ব্যক্তিগত ১৪ রানে ফিরে যান জুয়াইরিয়া। কিছু সময় পর তাঁকে অনুসরণ করেন দিলারা (২৪)। ৩৫ রানে ২ উইকেট খুইয়ে ফেলার পর উইকেটে প্রতিরোধ গড়ে তোলের সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি। ৩৪ বলে ৩১ রান করে তারা আশাও দিচ্ছিলেন। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক লাগে; ১৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। মোস্তারি (১৮), জ্যোতি (১৯) এবং শারমিন আক্তার (১) দ্রুতই আউট হয়ে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ১৮ বলে ১টি চার ও ১টি ছয়ে ২২ রান করে স্বর্ণা আক্তার অপরাজিত থাকলে তা কাজে আসেনি। ফাহিম খাতুন ১৪ বলে করেন ১৪ রান। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। বল হাতে সবচেয়ে সফল দীপ্তি শর্মা; ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট।
এর আগে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ভারতকে। ইনিংসের দ্বিতীয় ওভারে স্মৃতি মান্ধানাকে ফিরিয়েও দিয়েছিলেন স্পিনার সুলতানা খাতুন। আউট হওয়ার আগে ভারতীয় নারী দলের এই ওপেনার ৫ বলে করেন ২ রান। স্কোরবোর্ডে ভারতের রান তখন ৯। এরপর অভিজ্ঞ শেফালি ভার্মাকে নিয়ে প্রতিকা রাওয়ালের প্রতিরোধ। দশম ওভারে এই জুটি যখন ছিন্ন হলো, তখন ভারতের রান ২ উইকেটে ৫৯। ২৪ বলে ২০ রান করা প্রতিকা রাওয়ালের বিদায়ে ভাঙে ৪৪ বলে খেলা ৫০ রানের এই জুটি। উইকেট নেন আরেক স্পিনার রাবেয়া খাতুন।
প্রথম স্পেলে দল তাকিয়ে ছিল মারুফা আক্তারের দিকে। প্রথম স্পেলে দুই ওভার বল করে ১৮ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন বাংলাদেশের এই পেসার। অবশ্য প্রথম স্পেলে তাঁর উইকেট না পাওয়ার জন্য দায়ী দলের ফিল্ডিং। ইনিংসের তৃতীয় ওভারে মারুফার বলে মিড অনে ক্যাচ তুলে দিয়েছিলেন শেফালি। ফিল্ডার ক্যাচ ধরতে ব্যর্থ। এর আগে দ্বিতীয় ওভারেও ‘জীবন’ পেয়েছিলেন শেফালি। সেই দফায় সুলতানার বলে বাউন্ডারি লাইনের কাছাকাছি ক্যাচ মিস করেন ফাহিমা খাতুন। শুধু এই দুটিই নয়, পরে আরও ক্যাচ মিস করেছেন বাংলাদেশ দলের ফিল্ডাররা। মিস করেছেন শেফালিকে রানআউট করার সুযোগও।
একাধিকবার জীবন পাওয়া এই শেফালিই ভিত গড়ে দেন ভারতীয় ইনিংসের। শেষ পর্যন্ত সুলতানার স্পিনে শিকার হওয়ার আগে শেফালি ৪০ বলে খেলেন ইনিংস সর্বোচ্চ ৬৪ রান। ৭টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংসটির স্ট্রাইকরেট ১৬০। ২৮ বলে ২৪ করে অপরাজিত থাকেন হারমানপ্রীত। ২১ রান করেন রিচা ঘোষ। ৩৯ রানে ২ উইকেট নিয়েছেন সুলতানা। ১টি করে উইকেট নেন মারুফা, রাবেয়া ও নাহিদা।

ভারতকে হারিয়ে ফাইনালে যেতে চাওয়ার সঙ্গে সংগতি রেখে সেমিফাইনালের প্রথমার্ধে অন্তত পারফরম্যান্সটা হয়নি বাংলাদেশের। দুবাইয়ে আগে ব্যাট করে ভারত ৬ উইকেটে ১৪৯ রান তুলেছে।
৪ ঘণ্টা আগে
এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংস শেষে ৩২০ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের চা-বিরতির আগে ৪৫৩ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। এই সিরিজে এটিই তাদের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৩৩ রানে।
৫ ঘণ্টা আগে
ক্লাবগুলোর সঙ্গে সমঝোতার বিষয়টি নিয়ে বাফুফের লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘ক্লাব এবং ফুটবল ফেডারেশন একে অপরের পরিপূরক। ক্লাবকে বাদ দিয়ে তো আমরা খেলতে পারব না। ক্লাব যদি না খেলতে চায়, আমাদের ইসি কমিটি বসে সিদ্ধান্ত নেব। আপাতত আগের সূচি অনুযায়ীই লিগ শুরু হবে।’
৬ ঘণ্টা আগে
বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ৬-২ গোলে বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
৭ ঘণ্টা আগে