
প্রথমবারের মতো ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। ৫ জুন সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবেন হামজা-শমিতরা। তবে ইউরোপের কোনো দলের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ নয়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
২০০১ সালে ৩ মহাদেশের ১৩ দল নিয়ে সাহারা কাপ আয়োজন করে ভারত। সেই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল বসনিয়া এন্ড হার্জেগোভিনা ও এফআর যুগোস্লাভিয়া। দুটো দলই ইউরোপের।
কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রথম ম্যাচে বসনিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করেন আলমেদিন হোতা। বসনিয়ার হয়ে ২২ ম্যাচ খেলা এই মিডফিল্ডার এখনো অপেশাদার ফুটবল ও ফুটসাল খেলে যাচ্ছেন। সেই বসনিয়া এবার ইতালিকে কাঁদিয়ে বিশ্বকাপ খেলবে দ্বিতীয়বারের মতো।
দ্বিতীয় ম্যাচে যুগোস্লাভিয়ার বিপক্ষে বাংলাদেশ হারে ৪-১ গোলে। সেই ম্যাচে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন ফিরোজ মাহমুদ।বাংলাদেশ এগিয়ে যায় তাঁর গোলে। যদিও পরে তা ধরে রাখতে পারেনি।
যুগোস্লাভিয়া ২০০৩ সালে সার্বিয়া ও মন্টেনেগ্রো হিসেবে আবির্ভূত হয়। ২০০৬ সালে অবশ্য সার্বিয়া আর মন্টেনেগ্রো আলাদা দলে পরিণত হয়।
২৫ বছর পর বাংলাদেশ আবারও পেতে যাচ্ছে ইউরোপীয় দলের বিপক্ষে খেলার স্বাদ। ১৯৮৭ সালে প্রথম ম্যাচ খেলা সান মারিনো এখন পর্যন্ত জয় পেয়েছে মাত্র ৩ ম্যাচে। তিনটিই লিখটেনস্টেইনের বিপক্ষে। নেশনস লিগে প্রমোশন পেয়ে আগামী মৌসুমে তৃতীয় স্তরে খেলবে তারা।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১১ সদস্যের অ্যাডহক কমিটি বানিয়ে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে এ সিদ্ধান্ত জানিয়েছে তারা। অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
১ ঘণ্টা আগে
নেইমার কি বিশ্বকাপ দলে সুযোগ পাবেন—এর উত্তর জানতে এখনো এক মাসের অপেক্ষা। কারণ, ২৬ মে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের দল ঘোষণা করবেন। আনচেলত্তির চাওয়া, পূর্ণ ফিট খেলোয়াড়েরাই বিশ্বকাপ দলে সুযোগ পাবেন। নেইমার বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন।
২ ঘণ্টা আগে
নিজের অবসরের বিষয়টা সামনে আনলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। ক্যারিয়ার শেষের পেছনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) দায়ী করেছেন তিনি। জানালেন, ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রোষানলে পড়তে হয়েছিল তাঁকে।
২ ঘণ্টা আগে
ফিফা র্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচের দল সান ম্যারিনো; ২১১ নম্বরে আছে ইউরোপের তারা। এবার অখ্যাত এই দলটার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৩ ঘণ্টা আগে