
এজবাস্টনে গত পরশু সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। এই নিয়ে ভারতের কাছে টানা ছয়টি ওয়ানডে হেরেছে ইংলিশরা। সবশেষ জয় ইংল্যান্ড পেয়েছিল ২০২২ সালে। আজ জিতলে যেমন চার বছরের অপেক্ষা ফুরোবে ইংল্যান্ডের, একই সঙ্গে টিকে থাকবে সিরিজ বাঁচানোর লড়াইয়ে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় কার্ডিফে শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ক্রিকেট খেলা সরাসরি
দ্বিতীয় ওয়ানডে
ইংল্যান্ড-ভারত
সন্ধ্যা ৬টা
সরাসরি
সনি টেন ১ ও ৩
ফুটবল খেলা সরাসরি
বিশ্বকাপ: সেমিফাইনাল
আর্জেন্টিনা-ইংল্যান্ড
সকাল ১০টা
পুনঃপ্রচার
স্পেন-ফ্রান্স
বেলা ১টা
পুনঃপ্রচার
টি স্পোর্টস

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়কে পাশ কাটিয়ে সামনে উঠে এসেছে লিওনেল মেসি ও জুড বেলিংহামের তর্কে জড়ানোর ঘটনা। ম্যাচের শুরুতেই মুখোমুখি অবস্থান নিতে দেখা যায় তাঁদের। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
১৭ মিনিট আগে
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ফল নির্ধারিত হয়ে যাওয়ার পর উদযাপনের মাঝেই সামনে আসে এক মজার ঘটনা। গোলপোস্টের কাছে পড়ে থাকা একটি পানির বোতল হাতে নিয়ে আর্জেন্টাইন উইঙ্গার নিকো গঞ্জালেস আবিষ্কার করেন, সেটি আসলে ইংল্যান্ডের গোলকিপ
১ ঘণ্টা আগে
দীর্ঘ ৪০ দিনের ফুটবল বিশ্বকাপ শেষ হচ্ছে ১৯ জুলাই। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। এমনকি ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ভেন্যুর ঘাস সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে। যা ফিফা মোটা অঙ্কের টাকায় বিক্রি করছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
ডালাস স্টেডিয়ামে উত্তেজনা তখন চরমে। লামিনে ইয়ামালকে বক্সের ভেতর ভুলবশত ফাউল করে বসলেন ফরাসি ডিফেন্ডার লুকা দিনিয়েঁ। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে এক সেকেন্ডও দেরি করেননি। স্পেনের ড্রেসিংরুমে আছেন চ্যাম্পিয়নস লিগজয়ী তারকা। আছেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার ফুটবলারও। অথচ স্পট-কিকে যিনি দাঁড়ালেন, তাঁর
২ ঘণ্টা আগে