
রাজনৈতিকভাবে ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্ক ক্রিকেটে বরাবরই প্রভাব ফেলে। বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিতের পরপরই প্রশ্ন উঠেছিল পাকিস্তান নারী দলের ভারতে খেলতে যাওয়া নিয়ে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি স্পষ্টভাবে হুঙ্কার ভারতে পাকিস্তানের মেয়েদের না পাঠানোর ব্যাপারে। ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফির সময় আইসিসির সঙ্গে হাইব্রিড মডেলের যে চুক্তি হয়েছিল সেটা বহাল থাকছে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে শনিবার নাকভি বলেছেন, ‘ভারত ঠিক যেভাবে পাকিস্তানে এসে চ্যাম্পিয়নস ট্রফি খেলেনি এবং তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলার অনুমতি দেওয়া হয়েছিল, সেভাবেই পাকিস্তানও ভারতে না গিয়ে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। একটা চুক্তি যখন হয়েছে, সেটাকে মেনে চলতেই হবে।’
পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, নিরপেক্ষ ভেন্যুর ব্যাপারে তাঁদের নিজস্ব কোনো পছন্দ নেই। ভারত এবং আইসিসি আলোচনা করে যেখানে ঠিক করবে সেখানেই খেলতে প্রস্তুত ফাতিমা সানা-সিদরা আমিনরা।
গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যেতে কখনোই রাজি ছিল না ভারত। তাই নিজেদের ম্যাচগুলো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলেছে তারা। চুক্তি অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফির পর আগামী তিনটি আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে যাবে না। এর মধ্যে ভারতে আয়োজিত দুটি টুর্নামেন্ট হচ্ছে ২০২৫ সালের আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ও ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৮ সালে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে পাকিস্তান।
২০২৫ আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ভারতের ৫টি ভেন্যুতে হবে ওয়ানডে নারী বিশ্বকাপ। বাছাইপর্ব থেকে পাকিস্তান এবং বাংলাদেশ মূল পর্বে জায়গা করে নিয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে