
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ দেখছে ওমান।
কলম্বোর প্রেমাদাসায় আগামীকাল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের সুপার এইট পর্ব। তার আগে আজ পাল্লেকেলেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। অস্ট্রেলিয়া তিন ম্যাচ খেলে এক জয় পেলেও ওমান প্রত্যেকটি ম্যাচে হেরেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেট, শ্রীলঙ্কার কাছে ১০৫ রান, আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৬ রান—ওমানের এই তিন হার বলে দিচ্ছে টুর্নামেন্টে তারা কীভাবে প্রতিপক্ষের সামনে দুমড়ে-মুচড়ে গেছে।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে ওমান-অস্ট্রেলিয়া। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজেভাবে হেরেছিল ওমান। তবে এবার যেহেতু অস্ট্রেলিয়া হেরে গেছে জিম্বাবুয়ের কাছে আর ট্রাভিস হেড, অ্যাডাম জাম্পারাও তেমন একটা ছন্দে নেই, সেটা ওমানকে কিছুটা হলেও আত্মবিশ্বাসী করে তুলেছে। অস্ট্রেলিয়া-ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে ওমান অধিনায়ক জতিন্দর সিং বলেন, ‘আমরা এই ম্যাচের (অস্ট্রেলিয়া) অপেক্ষায় রয়েছি। টি-টোয়েন্টি হচ্ছে মোমেন্টাম কাজে লাগানোর খেলা। যদি ঠিকঠাক সুযোগগুলো লুফে নিতে পারি, তাহলে নির্দিষ্ট দিনে ভালো কিছু করা সম্ভব। অস্ট্রেলিয়া এবার ভালো খেলছে না। তাদের ঘায়েল করার এবারই উপযুক্ত সময়। শতভাগ সুযোগ রয়েছে আমাদের।’
২০১৫ থেকে শুরু করে এখন পর্যন্ত ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭৮ ম্যাচ খেলেছে ওমান। সেই হিসেবে গড়ে ১৬টি করে ম্যাচ খেলেছে এশিয়ার এই দলটি। যার মধ্যে ২০২৫ সালে ওমান খেলেছে ৮ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি। বড় টুর্নামেন্ট ছাড়া ওমান যে ম্যাচ খেলার সুযোগ পায়, সেগুলোও খেলে সহযোগী দেশের বিপক্ষে।
যতিন্দর সিংয়ের মতে ওমানের নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেটে আরও বেশি ম্যাচ খেলতে হবে। একই সঙ্গে তাঁর চাওয়া ওমানের ক্রিকেটাররা যেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি সুযোগ পান। অস্ট্রেলিয়া ম্যাচের আগে ওমান অধিনায়ক বলেন,‘অন্য দলগুলো নিয়মিত খেলছে। তবে আমরা যদি প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতেই না পারি, তাহলে কী করে হবে? এই ঘাটতি নিজেদেরই পূরণ করতে হবে। বিভিন্ন সময় আমরা অনেক দলকে খেলতে আমন্ত্রণ জানিয়েছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালু হলে আশা করি এই ঘাটতি অনেকটাই পূরণ করা সম্ভব হবে।’
ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে—সুপার এইটে এই চার নম্বর পড়েছে এক নম্বর গ্রুপে। শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড,পাকিস্তান পড়েছে দ্বিতীয় গ্রুপে। প্রত্যেক গ্রুপের সেরা দুটি করে দল উঠবে সেমিফাইনাল। শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ৮ মার্চ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১৩ ঘণ্টা আগে