
শিরোপা ধরে রাখতে না পারার দুঃখে কাতর আর্জেন্টিনা ফুটবল দল। নিউজার্সিতে গতকাল বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর পেয়েছে আরেক ধাক্কা। ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান হাতছাড়া হয়ে গেছে লিওনেল স্কালোনির দলের। তাঁদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল পেয়েছে সুসংবাদ।
২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনাল শেষে আজ ফিফা র্যাঙ্কিং হালনাগাদ করেছে। ২০২২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ধাপ পিছিয়ে দুইয়ে নেমে গেছে। তবে পয়েন্ট আগের মতোই ১৯৭০.৩৭ রয়েছে। আর আর্জেন্টিনাকে কাঁদিয়ে ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন এক ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে। ৩০.২৭ পয়েন্ট বেড়ে স্প্যানিশদের পয়েন্ট এখন ১৯৯৫.৮৮। ব্রাজিলের পয়েন্টের কোনো পরিবর্তন না হলেও তারা এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে। বর্তমানে তাদের পয়েন্ট ১৮০৪.৯২। সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে সেলেসাওদের শেষ ষোলো থেকে বিদায়ঘণ্টা বেজে যায়।
ব্রাজিলের মতো মরক্কোরও কোনো পরিবর্তন হয়নি ফিফার হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে। তবে মরক্কো এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে। ব্রাজিল-মরক্কোর এগিয়ে যাওয়ার সময়ে পিছিয়ে গেছে পর্তুগাল। দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে অবস্থান করা পর্তুগালের পয়েন্ট ১৭৮৭.৮৫। এবারের বিশ্বকাপে তাদের শেষ ষোলোতে বিদায়ঘণ্টা বাজিয়ে গিয়েছিল ১৬ বছর পর বিশ্বকাপজয়ী স্পেন।
মেক্সিকো চার ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছে। সদ্য সমাপ্ত বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো শেষ ষোলো পর্যন্ত উঠেছিল। তাদের ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। এই ইংল্যান্ড আবার শেষ মুহূর্তের ম্যাজিকে আর্জেন্টিনার কাছে সেমিতে হেরে গিয়েছিল। আর বাংলাদেশ আগের মতোই ১৮১ নম্বরে অবস্থান করছে। তাদের পয়েন্ট ৯০২.৯৩। ৫ জুন সানমারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ।

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
২ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৪ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৪ ঘণ্টা আগে