
আইসিসির কাছ থেকে সহযোগী দেশগুলোর পর্যাপ্ত সুবিধা না পাওয়ার অভিযোগ নতুন কিছু নয়। সবশেষ এই ইস্যুতে আওয়াজ তুললেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার শায়ন জাহাঙ্গীর। তাঁর দাবি, ভালো খেললেও আইসিসির কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও সুযোগ-সুবিধা পাচ্ছে না সহযোগী দেশগুলো।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় চমক উপহার দিয়েছে জিম্বাবুয়ে। আজ দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে সিকান্দার রাজার দল। জিততে না পারলেও দলগত পারফরম্যান্সে চমকে দিয়েছে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, নেপালের মতো দলগুলো। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে প্রায় হারিয়েই দিয়েছিল ডাচরা। নেপালের কাছে হারতে হারতে শেষ পর্যন্ত ৫ রানে জিতেছে ইংল্যান্ড। ভারতকে চাপে ফেলে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন স্বস্তিতে নেই বড় দলগুলো। তাই এসব দল এখন আর ‘সহযোগী’ পরিচয়ে সীমাবদ্ধ নেই বলেই মনে করেন শায়ন।
সংবাদ সম্মেলনে শায়ন বলেন, ‘আইসিসি থেকে আমরা যে সুযোগ ও অর্থায়ন পাই, তা একেবারেই অপর্যাপ্ত। আমাদের সহযোগী দেশের তকমা দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো অংশেই দুর্বল দল নই। এই বিশ্বকাপে আপনারা দেখেছেন—যেসব দলকে সহযোগী দেশ বলা হয়, তারা সবাই দারুণ খেলেছে এবং বড় দলগুলোকে ভীষণ চাপে ফেলেছে।’
আইসিসির এমন দ্বিচারিতা ক্রিকেটকে বৈশ্বিক খেলায় রূপ দেওয়ার পথে বড় বাধায় বলে মনে করেন শায়ান, ‘আমাদের ঠিকভাবে যত্ন নেওয়া হয়নি, আমাদের সেভাবে গড়ে তোলা হয়নি। তবু আমাদের খেলোয়াড়রাই কঠোর পরিশ্রম করে এই পর্যায়ে পৌঁছেছে। পর্যাপ্ত অর্থ ও অবকাঠামো ছাড়া আমরা যা করছি তা সত্যিই বড় ব্যাপার। যদি আইসিসি আমাদের এবং সব সহযোগী দেশগুলোর দিকে আরও মনোযোগ দেয়, তাহলে আরও বড় ম্যাচ দেখা যাবে এবং এই দলগুলো আর ‘সহযোগী দেশ’ নয়। বরং বড় দলের মর্যাদায় পৌঁছে যাবে।’
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করে যুক্তরাষ্ট্র। সে ম্যাচে সূর্যকুমার যাদবের দলকে চাপে ফেলে দিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত ২৯ রানে হেরে যায়। সে ম্যাচের স্মৃতিচারণ করতে গিয়ে শায়ান বলেন, ‘আমরা প্রায় ভারতকে হারিয়েই ফেলেছিলাম—ওদের স্কোর ছিল ৬ উইকেটে ৭৫ রান। আবারও সূর্য (কুমার যাদব) যেভাবে খেলেছে, সেটাই পার্থক্য গড়ে দেয়। আমরা যদি কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগাতে পারতাম, তাহলে বিশ্বকাপের শক্তিশালী দল ভারতকেও হারাতে পারতাম।’
সব কিছু বিবেচনা করে আইসিসিকে বর্তমান অবস্থান থেকে বের হয়ে আসার পরামর্শ দিলেন শায়ান। তিনি বলেন, ‘প্রস্তুতি ভীষণ গুরুত্বপূর্ণ, আর এর সঙ্গে অর্থায়নের বিষয়টাও গভীরভাবে জড়িত। আমাদের কাছে এত টাকা নেই যে বড় প্রতিযোগিতার আয়োজন করব বা বড় মাঠে নিয়মিত ম্যাচ খেলতে পারব। যদি আইসিসি থেকে সেই অর্থায়ন পাওয়া যেত—এটা আমার ব্যক্তিগত অনুরোধ—তাহলে সত্যি বলছি, অ্যাসোসিয়েট ক্রিকেটে অসাধারণ প্রতিভার কোনো অভাব নেই।’

সংযুক্ত আরব আমিরাতের সামনে লক্ষ্যটা ছিল মাঝারি মানের। কানাডার করা ১৫০ রানের জবাব দিতে নেমে হারের শঙ্কায় পড়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। কিন্তু আরিয়ান শর্মা এবং সোহাইব খানের শেষের ঝড়ে হাসি মুখ নিয়েই মাঠ ছেড়েছে আরব আমিরাত।
৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে জয় অধরাই থেকে গেল অস্ট্রেলিয়ার। ২০০৭ সালের পর সবশেষ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকান দলটির কাছে হারল অজিরা। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ তাদের ২৩ রানে হারিয়েছে সিকান্দার রাজার দল। পাওয়ারপ্লের বাজে ব্যাটিংকে হারের জন্য দায়ী করছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক ট্
২৪ মিনিট আগে
একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে হরভজন সিংকে খোঁচা দিয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার তানভীর আহমেদ। বিষয়টি মোটেও ভালোভাবে নিতে পারেননি হরভজন। সতর্ক না হলে তানভীরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতের সাবেক এই তারকা স্পিনার।
২ ঘণ্টা আগে
ম্যাট কুনেমান রানআউট হতেই উদযাপন শুরু জিম্বাবুয়ের। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে হারানো বলে কথা, তাও আবার ১৯ বছর পর। যে টি-টোয়েন্টিতে ১৭০ রান এখন তেমন কোনো লক্ষ্যই বিবেচনা করা হয় না, সেই রানেই বোলারদের দৃঢ়তায় অস্ট্রেলিয়াকে আটকে দিল জিম্বাবুয়ে। কলম্বোর প্রেমাদাসায় জিম্বাবুয়ের দর্শকেরাও আজ অস্ট্রেলিয়ার বিপক
২ ঘণ্টা আগে