
শ্রীলঙ্কা সফরে মূল লড়াইয়ের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে ভারত। গা গরমের ম্যাচে মাঠে নামার আগেই ধাক্কা খেয়েছে সফরকারীরা। অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় চোট পাওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচের প্রথম দিনে মাঠে নামেননি অধিনায়ক শুভমান গিল।
গিলের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন সহ অধিনায়ক লোকেশ রাহুল। বৃহস্পতিবার অনুশীলনে চোট পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গিলকে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গিল দ্বিতীয় ও তৃতীয় দিনে খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ। এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে তিনি মাঠে নামবেন না। বিসিসিআইয়ের মেডিকেল দল তার অগ্রগতি পর্যবেক্ষণ করছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে ভারত। হাঁটুর সমস্যার কারণে এই সিরিজে দলের সবচেয়ে সেরা পেসার যশপ্রীত বুমরাকে পাচ্ছে না অতিথিরা। অলরাউন্ডার হর্শিত রানা ও নিতীশ কুমার রেড্ডিও চোটের কারণে দলের বাইরে। হর্শিত হ্যামস্ট্রিং এবং নিতীশ কোয়াড্রিসেপস সমস্যায় ভুগছেন। হ্যামস্ট্রিং চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না ওয়াশিংটন সুন্দরও।
পিঠের স্ট্রেস রিঅ্যাকশন থেকে সেরে ওঠার পথে থাকায় আকাশ দীপ এখনো নির্বাচকদের পরিকল্পনায় নেই। এদিকে চোটের কারণে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি বি সাই সুদর্শন। ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে পায়ের আঙুলে চোট পেয়েছিলেন তিনি। তবে প্রথম টেস্টের আগেই তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। ভারতের চোটের তালিকার সবেশেষ সংযোজন গিল।
সম্প্রতি ভারতের চোট সমস্যার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন গিল নিজেই। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর তিনি বলেছিলেন, ‘সকালে মাঠে এসে জানতে পারেন কোনো খেলোয়াড়ের হালকা চোট রয়েছে, তখন সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়—ঝুঁকি নেওয়া হবে কি না। কোনো খেলোয়াড় ৮০ শতাংশ ফিট থাকলে এবং আপনি পাঁচ বোলার নিয়ে খেললে, সে যদি পাঁচ ওভার বোলিংয়ের পর মাঠের বাইরে চলে যায়, তাহলে কে বোলিং করবে? এটা কঠিন পরিস্থিতি। তাই দল হিসেবে আমাদের ফিটনেস ও এসব বিষয়ে আরও উন্নতি করতে হবে।’
আগামী ১৫ আগস্ট গলের মাঠে শুরু হবে ভারত-শ্রীলঙ্কার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ আগস্ট কলম্বোতে।

চাপের মুখে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষে যেমন অনেকে আছেন, তেমনি তাঁর বিরোধী লোকের সংখ্যাও একেবারে কম নয়। এরই মধ্যে বেশ কিছু ফেডারেশন তাঁকে ভেটো দিয়েছে। এবার ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২৭ মিনিট আগে
১৯ জুলাই আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। একই দিনে আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ডও নিজেদের করে নেয় তারা। ২০২৪ সালের ২২ মার্চ কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারের পর থেকে আর কোনো ম্যাচে হারেনি স্পেন। টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে ইতালির আগের রেকর্ড ভেঙেছে স্
১ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত উত্তর আমেরিকার মাটিতে সবশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন মেসি। তাই অবসর নিয়ে আলোচনা না করে দশ নম্বর জার্সিধারীকে খেলা উপভোগ করতে দেওয়ার পরামর্শ দিলেন তাপিয়া।
২ ঘণ্টা আগে
শুরুতে উইকেট হারানোর পরও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশ স্কোরবোর্ডে তুলেছে ৩৫৫ রান। বাংলাদেশের বোলারদের হতাশাজনক পারফরম্যান্সের দিনে উজ্জ্বল কেবল হাসান মাহমুদ। স্বাগতিকদের ১০ উইকেটের চারটিই নিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার।
২ ঘণ্টা আগে