Ajker Patrika

পাকিস্তানকে ধবলধোলাই করল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তানকে ধবলধোলাই করল ইংল্যান্ড
ইংল্যান্ডকে জিতিয়ে মাঠ ছেড়েছেন জো রুট। ছবি: এএফপি

বাঁচার লড়াইটা জমিয়েছিল পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত সিরিজটা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ডই। বার্মিংহামের এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকেরা। একই সঙ্গে ঘরের মাঠে প্রথমবার টেস্টে ধবলধোলাই করল পাকিস্তানকে।

চতুর্থ দিনের শুরুতে ১৩০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। লক্ষ্য ছোট হলেও শুরুটা মোটেও স্বস্তির ছিল না তাদের। পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস প্রথম ওভারেই বেন ডাকেটকে ফিরিয়ে দেন। একই ওভারে এলবিডব্লিউ করেন এমিলিও গেকেও। একপর্যায়ে মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। নতুন বল হাতে পাকিস্তানের বোলারদের সুইং ও সিম মুভমেন্ট তখন ইংল্যান্ডের জন্য বড় পরীক্ষাই হয়ে উঠেছিল।

সেই পরীক্ষায় দলকে টেনে তোলেন জো রুট ও জর্ডান কক্স। শুরুতে বেশ সতর্ক থেকে খেললেও সময় গড়ানোর সঙ্গে দুজনই রান তোলার গতি বাড়ান। পাকিস্তানের বোলাররা চাপ তৈরি করলেও উইকেট নেওয়ার মতো সুযোগ কাজে লাগাতে পারেনি। রুট তো দুইবার বেঁচে যান। মোহাম্মদ আলীর বলে বোল্ড হলেও সেটি ছিল নো-বল। পরে আব্বাসের বলে স্লিপে ক্যাচের সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু ফিল্ডারদের মাঝ দিয়ে বল চলে যায়।

সেই জীবনগুলো কাজে লাগিয়ে রুট নিজের ফিফটি তুলে নেন। একই পথে এগিয়ে কক্সও পৌঁছে যান অর্ধশতকে। দুজনের শতরানের জুটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত ৬২ রানে অপরাজিত থাকেন রুট, কক্সের ব্যাট থেকে আসে অপরাজিত ৫৯। ২৪.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে ম্যাচ শেষ করে ইংল্যান্ড।

এর আগে ম্যাচের শুরুটাও পাকিস্তানের জন্য ছিল দুঃস্বপ্নের। প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ইংল্যান্ড করে ৪৫৩ রান, ফলে প্রথম ইনিংসেই বড় ব্যবধানে পিছিয়ে পড়ে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়িয়ে ৪৪৯ রান করে তারা। সেই ইনিংসেই রাজার মতো ব্যাটিং করে ম্যাচে প্রাণ ফেরান পাকিস্তানের তরুণ রাজাউল্লাহ। বড় লিডের স্বপ্ন না থাকলেও ইংল্যান্ডের সামনে ১৩০ রানের লক্ষ্য দাঁড় করিয়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিল পাকিস্তান।

শেষ দিনে আব্বাসের দুর্দান্ত শুরুতে সেই আশাও কিছুটা বাস্তব মনে হয়েছিল। কিন্তু রুট ও কক্সের জুটি পাকিস্তানের শেষ প্রতিরোধও ভেঙে দেয়। অধিনায়ক হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর রুটের জন্য এ জয় তাই বিশেষ হয়ে থাকল। পুরো সিরিজে কোনো দলই সেঞ্চুরি করতে পারেনি, তবে ৩-০ ব্যবধানে জয় নিয়ে আলোটা শেষ পর্যন্ত ইংল্যান্ডের দিকেই।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত