ভারতীয় সংবাদমাধ্যমের খবর

আইসিসির সঙ্গে বৈঠকের পর শর্তসাপেক্ষে ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে পাকিস্তান—এমন খবর প্রকাশ হচ্ছে সংবাদমাধ্যমে। বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ হলে স্বস্তি ফিরবে আইসিসিতে। দর্শকপ্রিয় ম্যাচটি ছাড়াও আলোচনা হচ্ছে বাংলাদেশের স্বার্থ নিয়েও। সেখানেই ‘শাস্তি’র পরিবর্তে উল্টো আইসিসির কাছ থেকে টাকা পাবে বাংলাদেশ।
চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করতে গত পরশু দিবাগত রাতে স্বল্প সময়ের নোটিশে লাহোরে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাকভির সঙ্গে বৈঠকে বসেন তিনি। এরপর সে আলোচনায় যোগ দেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। বৈঠকের আলোচ্য বিষয়বস্তু ছিল পাকিস্তানকে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরিয়ে আনা। এই ইস্যুতে দীর্ঘ আলোচনা হয়েছে নাকভি এবং ইমরান খাজার মধ্যে। তিনটি শর্ত মেনে নিলে বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান, এমন খবর চাউর হয়েছে উপমহাদেশের সংবাদমাধ্যমে।
বৈঠকে বাংলাদেশের দাবিও শুনতে হয়েছে আইসিসিকে। পিসিবি প্রধানের সঙ্গে আলোচিত বিষয় নিয়ে বৈঠক শেষে ইমরান খাজার কাছে নিজেদের প্রস্তাব তুলে ধরেন বুলবুল। আইসিসির ডেপুটি চেয়ারম্যান বিসিবির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বলেও দাবি করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভিকে একটি সূত্র বলেছেন, ‘প্রস্তাবিত ফর্মূলার ব্যাপারে একমত হলে সামনে এগোবে আইসিসি। চূড়ান্ত পদক্ষেপের ব্যাপারে আইসিসি এবং বিসিবির কর্মকর্তারা ফের আলোচনা করবেন।’
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিসিবি এবং ক্রিকেটাররা। বিসিবির একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গিয়েছিল, বাংলাদেশকে ‘ক্ষতিপূরণ’ দিতে পারে আইসিসি। ত্রিপক্ষীয় বৈঠক শেষেও শোনা যাচ্ছে প্রায় একই রকম কথা। ভারতের সঙ্গে যৌথভাবে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। একাধিক সূত্রের দাবি, ক্ষতিপূরণ হিসেবে বুলবুলের প্রধান দাবি ছিল বেশি ম্যাচ আয়োজনের সুযোগ পাওয়া। একই সঙ্গে দাবি করা হয়েছে, পাকিস্তানের সবগুলো ম্যাচও যেন বাংলাদেশে হয়। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় দলের। বিসিসিআই যেন সেই সফর যেন স্থগিত না করে সেই দাবিও জানিয়ে রেখেছেন বুলবুল।
কোনো দেশের সরকার যদি নিরাপত্তা বা রাজনৈতিক কারণে অন্য দেশে সফর করতে বাধা দেয়, তাহলে সেই দলকে যেন আইসিসি শাস্তি না দেয়, সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পূর্ণ অংশগ্রহণ ফি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বুলবুল। গুরুত্বপূর্ণ সেই বৈঠক শেষে আজ সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন বিসিবি প্রধান। তবে বৈঠকে তোলা দাবি-দাওয়া নিয়ে কথা বলতে রাজি হননি বিসিবি প্রধান। যদি গত দুই দিনে ক্রিকইনফো, ক্রিকবাজ, এনডিটিভিসহ উপমহাদেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সারমর্ম করা হয়, তাহলে দাঁড়ায়—

কেবলমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপটাই খেলা হলো না বাংলাদেশের–একটা আফসোস হয়তো দীর্ঘ দিন থেকে যাবে ক্রিকেটার এবং ভক্তদের। এই ইস্যুতে গত কয়েক দিন ধরেই অস্থিরতা ছিল ক্রিকেট দুনিয়ায়, গড়িয়েছে অনেক জল। বাংলাদেশের সমর্থনে পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত দ্বিমুখী চাপে বাংলাদেশের সব চাওয়া পূরণ করল আইসিসি।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার রোমাঞ্চ এখন বাংলাদেশ নারী ফুটবল দলে। অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ার সেরাদের বিপক্ষে লড়তে যাওয়ার আগে আজ ২৬ সদস্যের দল সাজিয়েছে বাফুফে। ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলারের এই দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনের ঘোষণায় বেশ বিপাকেই পড়েছে আইসিসি। গত কালকের বৈঠক শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে গুঞ্জন ওঠেছে। এরই মাঝে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
২ ঘণ্টা আগে
লিগ পর্বে জাতীয় দলের আদলে গড়া লিটন দাসের ধূমকেতু একাদশকে হারিয়ে দিয়েছিল জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। আজ অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ফাইনালে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল দুর্বার। কিন্তু এবার শেষ হাসি হেসেছে লিটনের দল। ৭ রানে জিতেছে ধূমকেতু
২ ঘণ্টা আগে