
ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণ নিয়ে আলোচনা কম হয়নি। চ্যাম্পিয়নস লিগের প্লে অফের প্রথম লেগের রিয়াল মাদ্রিদ-বেনফিকা ম্যাচ তো ১০ মিনিট বন্ধ রাখতে হয়েছিলই। এমনকি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও প্রতিবাদ জানিয়েছিলেন। এবার অভিযুক্ত জিয়ানলুকা প্রেসতিয়ান্নিকে শাস্তি দিয়েছে উয়েফা।
ভিনিকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন প্রেসতিয়ান্নি। উয়েফা এক বিবৃতিতে বলেছে, ‘জিয়ানলুকা প্রেসতিয়ান্নিকে উয়েফা ক্লাব প্রতিযোগিতায় পরের ম্যাচে সাময়িক নিষিদ্ধ করেছি।’ ফলে রিয়ালের বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামতে পারছেন না তিনি। পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে প্লে-অফের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বেনফিকা।
লিসবনের লুজ স্টেডিয়ামে ১৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগে বেনফিকার বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে একমাত্র গোলটি ৫০ মিনিটের সময় করেন ভিনি। কর্নার ফ্ল্যাগের কাছে তিনি গোল উদ্যাপন করতে গেলে তাঁর সঙ্গে বেনফিকার ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেসতিয়ান্নির সঙ্গে লেগে যায়। বাগ্বিতণ্ডার কারণ সম্পর্কে পরে জানা গেল, ভিনিকে বানর বলেছিলেন প্রেসতিয়ান্নি।
ভিনিকে যে বর্ণবাদী গালি দিয়েছেন, তাতে প্রেসতিয়ান্নির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে বেনফিকা ফরোয়ার্ড প্রেসতিয়ান্নি আরও বড় শাস্তি পেতে পারেন বলে জানিয়েছে উয়েফা। বর্ণবাদের অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

২০২৫ সালের শেষের দিকে ভারত সফরে গিয়েছিলেন আর্জেন্টিনার দুই তারকা লিওনেল মেসি ও রদ্রিগো দি পলসহ আরও অনেকেই। সে সময় ভারতের আরেক রাজ্য কেরালায় সফর করার কথা থাকলেও আর্জেন্টিনা তা করেনি বলে অভিযোগ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি আবদুর রহিমান। এমনকি ম্যাচ খেলার আগেই আকাশী-নীলরা টাকা নিয়েছিল বলে দাবি কেরালার
২৫ মিনিট আগে
নিজেকে হারিয়ে খুঁজছেন ফিল ফোডেন। চেনা দাপট হারিয়ে টমাস টুখেলের আস্থাহীন হয়ে পড়েছেন ম্যানচেস্টার সিটির এই ইংলিশ তারকা। ইংল্যান্ডের প্রধান কোচও তাই ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এই মিডফিল্ডারকে নিয়ে অনিশ্চিয়তার গল্প শোনালেন।
২৮ মিনিট আগে
ঢাকা যেন ইট পাথরের শহর। সবুজ গাছ পালা এই শহর থেকে হারিয়েছে অনেক আগেই। শিশুদের খেলাধুলা করার যা খোলা জায়গা ছিল, সে সবও দখল হয়ে গেছে। শিশুদের হাঁটাচলার জন্য খোলা পার্ক কিংবা খেলাধুলার জন্য মাঠ তেমন নেই বললেই চলে। অথচ এই ঢাকাতেই একটা সময় ছড়িয়ে ছিটিয়ে ছিল খেলার মাঠ। দখল হয়ে যাওয়া এই সব মাঠ পুনরুদ্ধারে
১ ঘণ্টা আগে
স্পেন-মিসর প্রীতি ম্যাচ উত্তপ্ত হয়ে ওঠে মুসলিমবিরোধী স্লোগান। এই ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। স্পেনের তারকা ফুটবলার লামিনে ইয়ামাল তাতে প্রচণ্ড ক্ষুব্ধ।
১ ঘণ্টা আগে