
২০২৫ সালটা অসাধারণ কেটেছে মিচেল স্টার্ক ও দীপ্তি শর্মার। বাঁহাতের পেস বোলিংয়ে ব্যাটারদের নাচিয়ে ছেড়েছেন স্টার্ক। আর দীপ্তি শর্মা গত বছর ভারতের প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ে অনন্য সাধারণ অবদান রেখেছেন। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন স্টার্ক।
ছেলেদের ক্রিকেটে গত বছরের ‘উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ নির্বাচিত হয়েছেন স্টার্ক। ২০২৫ সালে ১১ টেস্টে নিয়েছেন ৫৫ উইকেট। ইনিংসে ৫ উইকেট পেয়েছেন তিনবার। ম্যাচে একবার ১০ উইকেট নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ রানে নেন ৬ উইকেট। জ্যামাইকা টেস্টে নিজেদের ইনিংসে উইন্ডিজ গুটিয়ে গিয়েছিল ২৭ রানে। ছন্দে থাকা স্টার্ক গত বছর অ্যাশেজে নিয়েছেন ৩১ উইকেট
৩৬ বছর বয়সী মিচেল স্টার্কের জন্য গত বছরটা কেটেছে স্বপ্নের মতো। সেই ফর্ম বয়ে এনেছেন অ্যাশেজেও; প্রথম দুই টেস্টে ১৮ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়ে রেখেছেন বড় ভূমিকা। পুরো সিরিজে ১৯.৯৩ গড়ে নিয়েছেন ৩১ উইকেট।
দীপ্তি শর্মা মেয়েদের ক্রিকেটে গত বছরের ‘উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ নির্বাচিত হয়েছেন। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ৫৮ রানের ইনিংসের পাশাপাশি বোলিংয়ে ৩৯ রানে নিয়েছেন ৫ উইকেট। ভারতের প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ে পেয়েছেন টুর্নামেন্টসেরার পুরস্কার। সেই বিশ্বকাপে ২১৫ রানের পাশাপাশি নিয়েছেন ২২ উইকেট।
উইজডেনের ২০২৫ সালের সেরা পাঁচ ক্রিকেটারের চারজনই ভারতীয়। ‘উইজডেন ফাইভ ক্রিকেটার্স অব দ্য ইয়ার’ তালিকায় শুবমান গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত, মোহাম্মদ সিরাজ-এই চার ভারতীয়র সঙ্গে ইংল্যান্ডের হাসিব হামিদ জায়গা করে নিয়েছেন। গত বছর ইংল্যান্ড সিরিজ দিয়েই টেস্টে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হয় গিলের। সামনে থেকে নেতৃত্ব দেওয়া গিল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ৭৫৪ রান করেন। ভারত-ইংল্যান্ড সিরিজ ২-২ সমতায় ড্র হয়।
গিল পেয়েছেন উইজডেন ট্রফির পুরস্কার। এজবাস্টন টেস্টে তাঁর ৪৩০ রানকে বছরের সেরা একক পারফরম্যান্সের স্বীকৃতি দেওয়া হয়েছে। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি নামে পরিচিত ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ২৩ উইকেট পেয়েছেন সিরাজ। আর ঝোড়ো ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের ছিন্নভিন্ন করে দেওয়া অভিষেক শর্মা গত বছরের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচে নাম ব্রাদার্স ইউনিয়নের। ১২ ম্যাচের মাত্র ৩টিতে জয় তাদের। সেই ব্রাদার্সই ফেডারেশন কাপে অন্যরকম এক দল। ঘরোয়া এই প্রতিযোগিতায় দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছে গোপীবাগের দলটি। অপরাজিত থেকেই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।
১ ঘণ্টা আগে
বিশ্ব ক্রিকেটে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা নতুন কিছু নয়। তবে এবার সেটিকে সামনে নিয়ে এসেছে ক্রিকেটের ‘বাইবেল’খ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক।
২ ঘণ্টা আগে
ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে ধরা হয় বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল। আর ‘বড়’ মোড়ল ভারত। বিশ্ব ক্রিকেটে ভারতের অবিসংবাদিত প্রভাব। আর ব্যাপক সে প্রভাবের ভুক্তভোগী যে সব দেশ বা বোর্ড, তাদের কাছে আইসিসি হচ্ছে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’!
৩ ঘণ্টা আগে
নতুন ক্লাব খুঁজে পেয়েছেন বাংলাদেশের ডিফেন্ডার কাজী তারিক রায়হান। ভুটানের ক্লাব পারো এফসিতে যোগ দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে