
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ২৭৫ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার মাজ সাদাকাত ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে বড় সংগ্রহের পথে ছিল পাকিস্তান। তবে শেষদিকে রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৭৪ রানেই থমকে যায় সফরকারীদের ইনিংস।
আজ টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন পাকিস্তানি ওপেনার সাজ সাদাকাত। মাত্র ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন তিনি। সাহিবজাদা ফারহানকে নিয়ে উদ্বোধনী জুটিতেই ১০৩ রান যোগ করেন সাদাকাত। ইনিংসের ১৩তম ওভারে ব্যক্তিগত ৭৫ রানে (৪৬ বল) সাদাকাতকে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন অধিনায়ক মিরাজ। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কার মার।
সাদাকাতের বিদায়ের পর দ্রুত ফেরেন ফারহান (৩১) ও শামিল হুসাইন (৬)। তবে চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। এই জুটি থেকে আসে গুরুত্বপূর্ণ ১০৯ রান। সালমান ৬৪ ও রিজওয়ান ৪৪ রান করে আউট হওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের লোয়ার অর্ডার।
শেষ দিকে বাংলাদেশি বোলারদের তোপে দাঁড়াতে পারেননি পাকিস্তানের লেজকাটা ব্যাটাররা। ফাহিম আশরাফের ১৪ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা পার করতে পারেননি। ফলে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রানে থামে পাকিস্তান।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন লেগস্পিনার রিশাদ হোসেন; তিনি একাই শিকার করেন ৩টি উইকেট। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ পান ২ উইকেট। এছাড়া বাকি তিন বোলার ভাগ করে নেন একটি করে উইকেট।
এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে খুবই বাজে। দলীয় ১৫ রানে ৩ ব্যাটারকে হারায় স্বাগতিকেরা। পাকিস্তানের বোলারদের দাপটের পর মিরপুরে রাজত্ব করছে বৃষ্টি। ক্রিকেটার চিরশত্রুর কারণে আপাতত খেলা বন্ধ আছে।
৪৩ মিনিট আগে
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ সালমান আলী আগাকে রান আউট করে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ক্রিকেটের আইন অনুযায়ী এটা আউট হলেও আলোচনার খোরাক জোগাচ্ছে এই ঘটনা। প্রেক্ষাপট ভিন্ন হলেও অ্যাঞ্জেলো ম্যাথুসকে করা সাকিবের একটি আউট নিয়েও কম আলোচনা হয়নি।
১ ঘণ্টা আগে
ছেলেদের টুর্নামেন্টের নিশ্চয়তা না দিলেও ধারাবাহিকভাবে মেয়েদের টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। পরপর দুবার নেপালের কাঠমান্ডুতে হওয়ার পর এ বছর মেয়েদের সাফ হবে ভারতের গোয়ায়। ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
১ ঘণ্টা আগে
উড়ন্ত শুরুর পর ১৯ রানে ৩ উইকেট হারিয়ে হঠাৎ এলোমেলো হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইন। সেখান থেকে সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে দারুণ প্রতিরোধ গড়ে সফরকারী দল। কিন্তু সালমান রান আউট হয়ে ফিরলে এই জুটি ভাঙে। এই রান আউট নিয়েই চলছে তর্ক-বিতর্ক।
৩ ঘণ্টা আগে