
মুখে হাসি নিয়ে মূল মাঠের দিকে এগোচ্ছেন রিশাদ হোসেন ও শামীম পাটোয়ারী। হাসিটা যেন সিরিজ জয়ের প্রতীক হিসেবে ফুটে উঠল। প্রথম দুই টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে উড়িয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ধবলধোলাইয়ের লক্ষ্য নিয়ে নামবে লিটন দাসের দল।
এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার মঞ্চ এই সিরিজ। পচা শামুকে পা কাটতে পারে, এই ভয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা দেখা যায়নি প্রথম দুই ম্যাচে। কন্ডিশনের সুবিধা অনুযায়ী দুবার টস জিতে আগে বোলিং বেছে নিয়েছেন লিটন। ব্যাটিংটার তাই পরীক্ষা হলো না বলতে গেলে। দুই ম্যাচের দুটিতেই যে ডাচরা ছুড়ে দিয়েছে সহজ লক্ষ্য। প্রথমটিতে ৮ ও দ্বিতীয়টিতে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকেরা।
কোনোটিতেই অবশ্য ওপেনাররা এনে দিতে পারেননি বড় জুটি। তানজিদ হাসান তামিম দ্বিতীয় ম্যাচে ফিফটি পেয়েছেন বটে। ম্যাচ শেষ করে আসার তৃপ্তিও রয়েছে তাঁর মধ্যে। ভালো শুরু পেয়ে পারভেজ হোসেন ইমন সেভাবে থিতু হতে পারেননি। আজ বড় রান করতে পারলে এশিয়া কাপের আগে আত্মবিশ্বাসের পারদটা উঁচুতে উঠবে তাঁর।
প্রথম ম্যাচে ফিফটি করে লিটনের জন্য বড় চ্যালেঞ্জ ব্যাটে ধারাবাহিকতা আনা। পরশু দ্বিতীয় টি-টোয়েন্টিতে কেন আগে ব্যাটিং নেননি, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা তানজিদও দিতে পারেননি এর কোনো সদুত্তর। বোঝাই যাচ্ছে, কোনো রকম ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। সিরিজ হারানোর ঝুঁকি কেটে যাওয়ায় এবার আগে ব্যাটিং নিতে হয়তো কোনো দ্বিধা থাকবে না।
দলেও দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। প্রায় ৩ বছর পর একাদশে থাকতে পারেন নুরুল হাসান সোহান। তাঁকে দলে ফেরানোর জন্য কতই না আলোচনা। শেষ দিকে ফিনিশারের ভূমিকায় বিপিএলের গত কয়েক মৌসুমে ভালো করে আসছেন তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়েছে ‘এ’ দলের। নিজেকে প্রমাণ করার আরও একটি সুযোগ নিশ্চয়ই হেলায় হারাতে চাইবেন না।
সোহানকে সঙ্গী করে ফিরতে পারেন শামীম পাটোয়ারীও। চোটের কারণে প্রথম দুই ম্যাচে বিশ্রামে রাখা হয় তাঁকে। বোলিংয়ে তাসকিন আহমেদের জায়গায় দেখা যেতে পারে সাইফ উদ্দিনকেও।
গতকাল দলের সঙ্গে দেখা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুধু বিসিবির প্রধান হিসেবে নয়, কোচ হিসেবেও খেলোয়াড়দের সঙ্গে আলাপ করেছেন তিনি। চেষ্টা করেছেন সমস্যা সমাধানের দুয়ার খুলে দেওয়ার। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় দল নিয়ে সাংবাদিকদের বুলবুল বলেন, ‘আমি তাদের আত্মবিশ্বাস দিয়েছি। আমি যেহেতু একজন কোচ, তাই তাদের চিন্তার জায়গায় যেখানে লক ছিল, সেটা আনলক করার চেষ্টা করেছি।’
পরীক্ষা-নিরীক্ষার চেয়ে ভালো খেলার দিকেই গুরুত্ব দিচ্ছেন বুলবুল, ‘ব্যাটিং-ফিল্ডিং সম্পূর্ণ নির্ভর করে দলের পরিকল্পনার ওপর। আন্তর্জাতিক ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা কেউ করতে চায় না। আমরা চাই দল ভালো খেলুক তাদের সর্বস্ব দিয়ে। এই দলটা তরুণ, ভালো করছে। অনেক উন্নতির জায়গা আছে, আপনাদের দোয়া লাগবে।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে