
বিশ্বকাপ দলে সুযোগ পেতে নেইমারের সামনে একেকটা ম্যাচ একেকটা অগ্নিপরীক্ষা। কার্লো আনচেলত্তির মতো ‘কড়া হেডমাস্টার’ যে ব্রাজিলের প্রধান কোচ, সেই দলে সুযোগ পাওয়া কি এতই সোজা! তাও আবার বিশ্বকাপের মতো টুর্নামেন্টে! মাথার ওপর যখন বিশাল চাপ, সেই সময় মেজাজ হারালেন ব্রাজিলের অভিজ্ঞ এই ফরোয়ার্ড।
কোপা সাদামেরিকানার গ্রুপ পর্বের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছে সান্তোস-রিকোলেটা। ভিয়া বেলমিরোতে অনুষ্ঠিত এই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। ৪ মিনিটে গোল করেন নেইমার। যেটা তাঁর চোট কাটিয়ে ফেরার পর প্রথম গোল। ম্যাচ শেষে যখন টানেলের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন এক ভক্ত ইচ্ছে করেই নেইমারকে মোটা বলেন। তিনি (ভক্ত) হাসতে হাসতে বলেন, ‘আপনি শুধুই মোটা হয়ে যাচ্ছ। আরও বেশি অনুশীলন করা উচিত।’ নেইমার প্রথমে কোনো উত্তর দিতে না চাইলেও পরে ঠিকই জবাব দিয়েছেন। ব্রাজিল ফরোয়ার্ড বলেন, ‘আপনিই সঠিক। এবার খুশি তো? নিজের সর্বস্ব দিচ্ছি মাঠে।’
রিকোলেটার বিপক্ষে ম্যাচে সান্তোসকে উদ্দেশ্য করে ভিয়া বেলমিরোর গ্যালারি থেকে আসে একের পর এক দুয়োধ্বনি। ভক্ত-সমর্থকদের থামাতে মুখে আঙুল দিয়ে চুপ করানোর ভঙ্গি করেন নেইমার। পরে ম্যাচের ফল নিয়ে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমার মতে অনেক সুযোগ তৈরি করেছিলাম। ভক্তরা চাপের মুখে দাবি করেছিলেন যাতে আমরা আরও ভালো খেলি। কিন্তু তাদের বুঝতে হবে ফুটবল এমনই। মাঝেমধ্যে গোল করা যায় না। ভালো খেলেছি। অবশ্যই বাজে খেলিনি।’
৪ মিনিটে নেইমারের গোলে সান্তোস এগিয়ে গেলেও প্রথমার্ধের বিরতির আগে সমতায় ফেরে রিকোলেটা। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন রিকার্ড ওরটিজ। ১-১ গোলে ড্র হওয়ায় কোপা সাদামেরিকানার ‘ই’ গ্রুপে সবার শেষে সান্তোস। ২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট কেবল ১। তিনে থাকা সান লরেনৎসোর পয়েন্টও ১। তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে দেপোর্তিভো কুয়েঙ্কা। দুইয়ে থাকা রিকোলেটার পয়েন্ট ২।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ১৮ মে বিশ্বকাপের দল ঘোষণা করবেন। বিশ্বকাপ দলে সুযোগ পেতে নেইমারের কাছে এখন প্রত্যেক ম্যাচ গুরুত্বপূর্ণ। কিন্তু দ্য গ্রেটেস্ট শো অন আর্থে তিনি খেলার সুযোগ পান কি না, সেটা বড় প্রশ্ন। সবশেষ ব্রাজিলের জার্সিতে নেইমার খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে।
১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু ২০২৬ ফুটবল বিশ্বকাপ। তবে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুন। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। ২০ ও ২৪ জুন হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে ব্রাজিল।

চরম বাজে সময় পার করছে কলকাতা নাইট রাইডার্স। ৫ ম্যাচ খেলে ফেললেও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনো জয়ের মুখ দেখা হয়নি আজিঙ্কা রাহানের দলের। একের পর এক হারে কলকাতা যখন বিপর্যস্ত, তখন দলটির ভুল ধরিয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ
৯ ঘণ্টা আগে
পিএসজির বিপক্ষে চোট পেয়ে যখন মাঠ ছাড়ছিলেন, তখনই বোঝা যাচ্ছিল বাজে কিছু অপেক্ষা করছে হুগো একিতিকের জন্য। শেষ পর্যন্ত হলো তা-ই। চোটের কারণে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন লিভারপুলের এই ফরাসি ফরোয়ার্ড।
১১ ঘণ্টা আগে
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন রুবেল হোসেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় রুবেল নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান তিনি।
১২ ঘণ্টা আগে
অনিয়মের অভিযোগে গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে আছেন তামিম ইকবাল। তবে কোচিং প্রোগ্রামের কারণে ঘুরেফিরে আবারও সামনে এল বুলবুলের নাম।
১২ ঘণ্টা আগে