
আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের পর মাঠে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। ম্যাচ শেষের বাঁশি বাজার পর আলবিসেলেস্তেদের অধিনায়ক লিওনেল মেসির কাছে এগিয়ে যান আইসল্যান্ডের তরুণ ফরোয়ার্ড ড্যানিয়েল গুডইয়োনসেন। দুজনের সংক্ষিপ্ত কথোপকথনের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ড্যানিয়েল মেসিকে জানান যে, তিনি আইসল্যান্ডের সাবেক স্ট্রাইকার এইদুর গুডইয়োনসেনের ছেলে। নামটি শুনেই বিস্মিত হয়ে যান আটবারের ব্যালন ডি’অর জয়ী। এরপর দুজন কিছুক্ষণ হাসিমুখে কথা বলেন। মেসির সেই প্রতিক্রিয়াই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
‘হাই, তুমি আমার বাবার সঙ্গে খেলেছিলে’—এভাবেই মেসিকে নিজের পরিচয় দেন ড্যানিয়েল। তাঁদের দুজনের একবার দেখা হয়েছিল, যখন ড্যানিয়েল ছোট ছিলেন। দীর্ঘদিন পর ফের দেখা হওয়ায় অবাক হয়ে গিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।
সাংবাদিকদের মেসি বলেন, ‘সে (ড্যানিয়েল) আমাকে বলেছিল, ‘তুমি কি মনে করতে পারো আমি কে?’ তখন আমি অবাক হয়ে যাই। সত্যি বলতে আমি মনে করতে পারিনি, সে তখন খুবই ছোট ছিল।’
বর্তমানে ২০ বছর বয়সী ড্যানিয়েল সুইডিশ ক্লাব মালমোর হয়ে খেলেন। তাঁকে আইসল্যান্ড ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তরুণ প্রতিভা হিসেবে দেখা হয়। ড্যানিয়েলের বাবা এইদুর আইসল্যান্ডের ফুটবল ইতিহাসের অন্যতম পরিচিত নাম। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন তিনি। সেই সুবাদে মেসিকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন। কাতালান ক্লাবে খেলার সময় মেসির সঙ্গে বেশকিছু শিরোপা জেতেন এইদুর। এর মধ্যে ২০০৮-০৯ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্মৃতিও রয়েছে।
ম্যাচের পর মেসি-ড্যানিয়েলের সেই সংক্ষিপ্ত আলাপ তাই শুধুই দুই ফুটবলারের সাক্ষাৎ ছিল না; বরং এটি ছিল দুই প্রজন্মের ফুটবলারকে ঘিরে এক আবেগঘন পুনর্মিলনের মুহূর্ত। যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

২০২৫-২৬ মৌসুম রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকদের জন্য ছিল ভীষণ হতাশার। লস ব্লাঙ্কোসরা এই মৌসুমে জিততে পারেনি কোনো মেজর টুর্নামেন্টের শিরোপা। তবু সদ্য সমাপ্ত মৌসুম থেকে রেকর্ড পরিমাণ অর্থ উপার্জন করল ‘রয়্যাল মাদ্রিদ’ নামে পরিচিত এই ক্লাবটি।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আলোচনা যেন শেষ হওয়ার নয়। যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ফিফার কাছ থেকে সুবিধা পাওয়া। রেফারির সিদ্ধান্তগুলো বারবার তাদের পক্ষে যাওয়ায় সমালোচনা করেছিলেন মিসরের কোচ হোসাম হাসান, ফরোয়ার্ড মোস্তফা জিকোসহ আরও অনেকেই। এবার জানা গেল সুইজারল্যান্ডের ফরোয়ার্ড বিল এমবল
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণার আগেই নাহিদ রানার ছিটকে যাওয়ার দুঃসংবাদ পায় বাংলাদেশ। গতির ঝড়ে হই চই ফেলে দেওয়া রানাকে অস্ট্রেলিয়ার মাঠে দেখার যে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের, তা শুরুতেই শেষ হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান
৩ ঘণ্টা আগে
এসইসি হল ৫-এ অনুষ্ঠিত বাউট নম্বর ১০০-এর এই লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন অস্ট্রেলিয়ান বক্সার ডিকসন। প্রথম রাউন্ডে বিচারকদের সবাই (১০-৯ পয়েন্টে) ডিকসনকেই এগিয়ে রাখেন। দ্বিতীয় রাউন্ডেও একই ধারায় আক্রমণ বজায় রাখেন তিনি। ডিকসনের একের পর এক শক্ত পাঞ্চের মুখে ব্যাকফুটে চলে যান ব্লু কর্নারে থাকা
৪ ঘণ্টা আগে