
মোস্তাফিজুর রহমানের আইপিএলে থেকে বাদ পড়াকে কেন্দ্র করে টালমাটাল ক্রিকেট দুনিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। এরই মাঝে দেশটির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য মোস্তাফিজের সঙ্গে সরাসরি চুক্তি করেছে লাহোর কালান্দার্স।
কালান্দার্সের হয়ে ২০১৬ ও ২০১৮ সালেও পিএসএল খেলেছেন মোস্তাফিজ। আরও একবার ফ্র্যাঞ্চাইজিটির জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় কাটার মাস্টার। তাঁকে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে নিয়েছে কালান্দার্স। যা টাকার অঙ্কে ২ কোটি ৮১ লাখ। মোস্তাফিজকে পেয়ে উচ্ছ্বসিত দলটির মালিক সামিন রানা। মোস্তাফিজকে কালান্দার্স পরিবারের একজন মনে করেন তিনি। তারকা পেসারের কাছে সামিনের প্রত্যাশাটাও অনেক বেশি।
মোস্তাফিজকে দলে টানার পর সামিন বলেন, ‘আবার তাকে (মোস্তাফিজ) ড্রেসিং রুমে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তার প্রতিভা, অভিজ্ঞতা এবং নিষ্ঠা আমাদের জন্য অমূল্য হবে। আমরা আমাদের শিরোপা রক্ষা করতে এবং শক্তিশালী ছাপ রাখতে চাই। মোস্তাফিজ আমি তোমাকে ভালোবাসি। পাকিস্তানে লাহোর কালান্দার্সে তোমাকে দেখতে মুখিয়ে আছি।’
কালান্দার্স মালিক আরও বলেন, ‘একবার কালান্দার্স, সব সময় কালান্দার্স। মোস্তাফিজুর কেবল একজন খেলোয়াড় নয়, তিনি আমাদের পরিবারের ভাই। তিনি এমন একজন গুরুত্বপূর্ণ অংশ যিনি কখনো আমাদের ছেড়ে যাননি।’
আইপিএলের নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং ধর্মীয়গুরুদের চাপের মুখে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে এই পেসারকে বাদ দেয় তিনবারের চ্যাম্পিয়নরা। এরপর নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশে। এই সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট না করলেও বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে রেকর্ডের পাতা ওলটপালট করে দেওয়া এক টুর্নামেন্ট হিসেবে দেখছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। তাঁর মতে, এবারের বিশ্বকাপে দর্শকেরা ব্যাটিং ঝড় উপভোগ করবেন; ব্যাটাররা এতটাই বেশি দাপট দেখাবেন যে ৩০০ কিংবা তারও বেশি দলীয় সংগ্রহ দেখা যেতে পারে।
৩০ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম পর্বে দেখা যাবে না বাংলাদেশকে। ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় দলটিকে ছোট সংস্করণের বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। বিষয়টি মনে হতেই মন খারাপ হচ্ছে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার।
৩ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান ম্যাচ যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে সোনার ডিমপাড়া রাজহাঁস, সেটা আর নতুন করে বলার প্রয়োজন নেই। সম্প্রচারক, দর্শকখাত থেকে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয় এই ম্যাচ ঘিরে। তবে এবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারত-ম্যাচ বয়কটের পর একটু বেকায়দায় পড়েছে ক্রিকেটের অভিভাবক
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে নিউজিল্যান্ড দল। টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে বেশ বিপদেই পড়েছে ব্ল্যাক ক্যাপরা। অসুস্থ হয়ে পড়েছেন দলটির দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। দলটির কোচ রব ওয়াল্টার বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে