
সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস-সেন্ট লুসিয়া কিংস নাকি দাসুন শানাকা-সেন্ট লুসিয়া কিংস—আজ ভোরে গ্রস আইলেটে অনুষ্ঠিত ম্যাচটিকে চাইলে যেকোনো কিছুই বলা যায়। এক শানাকার রানই তো পুরো সেন্ট লুসিয়া মিলে করতে পারেনি। লঙ্কান এই ক্রিকেটারের রেকর্ড গড়ার দিনে গ্রস আইলেটে স্বাগতিক কিংস হেরেছে বাজেভাবে।
ঝোড়ো সেঞ্চুরিতে মাত্র চার দিনের ব্যবধানে আজ রেকর্ডটা নিজের করে নিলেন শানাকা। গত ৩১ আগস্ট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন শিমরন হেটমায়ার। প্রতিপক্ষ ছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) ইতিহাসে এটা যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির কীর্তি। আন্দ্রে রাসেল, টিম সাইফার্টও এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিন অঙ্ক ছুঁয়েছিলেন। বাংলাদেশ সময় আজ ভোরে গ্রস আইলেটে সেন্ট কিটস এন্ড নেভিসের হয়ে ৩৯ বলে সেঞ্চুরি করে সিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিলেন শানাকা।
টস হেরে আগে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান করে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। যার মধ্যে শানাকার ব্যাট থেকেই আসে ১২১ রান। চার নম্বরে নেমে ৪৩ বলে ৮ চার ও ১২ ছক্কায় ১২১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। জবাব দিতে নেমে লঙ্কান ব্যাটারের চেয়ে ২৩ রান কম করেছে সেন্ট লুসিয়া কিংস। ২৩৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.৫ ওভারে ৯৮ রানে গুটিয়ে গেছে রস্টন চেজের নেতৃত্বাধীন সেন্ট লুসিয়া।
শানাকার সেঞ্চুরির দিনে ফিফটি করেছেন আন্দ্রে ফ্লেচার। ৩৮ বলে ৬ চার ও ১ ছক্কায় ফ্লেচারের ব্যাট থেকে আসে ৬৪ রান। তবে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের অধিনায়ক জ্যাসন হোল্ডার করেছেন কেবল ১ রান। সেন্ট লুসিয়া কিংসের ওপেনার টিম সাইফার্টের ৫০ রানই দলীয় সর্বোচ্চ।
হেটমায়ার-শানাকা একটা জায়গায় এক বিন্দুতে মিলে গেছেন। দুই সেঞ্চুরিয়ানই জয়ী দলের সদস্য এবং ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। দুজনেই চার নম্বরে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন। ৩১ আগস্ট ত্রিনবাগোর বিপক্ষে ৪৩ বলে ৮ চার ও ৯ ছক্কায় করেন ১১১ রান। হেটমায়ারের সেঞ্চুরিতে ১৬ ওভারে নেমে আসা ম্যাচে গায়ানা ৫ উইকেটে করে ১৮৫ রান। ১৬ ওভার ব্যাটিং করে ত্রিনবাগো ৭ উইকেটে করে ১৭২ রান। বৃষ্টি আইনে ৯ রানে জয় পায় গায়ানা।
| বল | ক্রিকেটার | দল | প্রতিপক্ষ | সাল |
|---|---|---|---|---|
| ৩৯ | দাসুন শানাকা | সেন্ট কিটস এন্ড নেভিস | সেন্ট লুসিয়া কিংস | ২০২৬ |
| ৪০ | আন্দ্রে রাসেল | জ্যামাইকা তালাওয়াস | ত্রিনবাগো নাইট রাইডার্স | ২০১৮ |
| ৪০ | টিম সাইফার্ট | সেন্ট লুসিয়া কিংস | অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস | ২০২৫ |
| ৪০ | শিমরন হেটমায়ার | গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স | ত্রিনবাগো নাইট রাইডার্স | ২০২৬ |
| ৪১ | শাই হোপ | গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স | বার্বাডোস রয়্যালস | ২০২৩ |

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরেই বল হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর কেন্টে ফিরে উস্টারশায়ারের বিপক্ষে চার উইকেট নিয়ে দলকে প্রথম ইনিংসে লিড এনে দিয়েছেন এই পেসার। তাঁর এমন পারফরম্যান্সে মুগ্ধ কেন্টের সতীর্থরাও।
২ ঘণ্টা আগে
রান পাহাড় গড়া দক্ষিণ আফ্রিকাকে স্বস্তিতে থাকতে দেয়নি নামিবিয়ার ব্যাটাররা। অবশ্য দুর্দান্ত শুরুর পরও শেষ পর্যন্ত পেরে উঠল না শক্তির বিচারে পিছিয়ে থাকা দলটি। টানা তৃতীয় জয় তুলে নিয়েই ফাইনালে পা রাখল প্রোটিয়ারা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের সঙ্গী জিম্বাবুয়ে।
৩ ঘণ্টা আগে
ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৮ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত। অর্থাৎ, চুক্তি অনুযায়ী অন্তত ২০২৮ সাল পর্যন্ত মায়ামির হয়ে খেলার সুযোগ রয়েছে তাঁর। মেসি নিজেও চুক্তি বাড়ানোর সময় জানিয়েছিলেন, মায়ামি ফ্রিডম পার্কে নতুন স্টেডিয়ামে খেলার জন্য তিনি রোমাঞ্চিত।
৩ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে দলে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান। প্রথম দুই টেস্টে শোচনীয় হারের পর বাদ পড়েছেন সাতজন, নতুন করে দলে ডাক পেয়েছেন আরও সাত ক্রিকেটার। এর মধ্যেই অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাইক হেসন।
৪ ঘণ্টা আগে