
বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেই পরিকল্পনা থেকে সরে এলেও একের পর এক বিতর্কের ঝাপটা লাগছিল তাঁর গায়ে। অবশেষে আলোচিত ইস্যুতে ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন ইনফান্তিনো।
চাপের মুখে বুধবার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুজি বৈঠকে বসেন ইনফান্তিনো। সেখানে পূর্ণ সমর্থন পেয়েছেন এই ফুটবল সংগঠক। বৈঠকের পর ফিফা জানিয়েছে, বিতর্কিত পরিকল্পনাটি বাতিল করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ভুল আর না করার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
ফিফার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘যে ভুলগুলো হয়েছে তা স্বীকার করা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি ভিন্নভাবে পরিচালনা করা উচিত ছিল।’ এ নিয়ে ফিফা কাউন্সিল ও সদস্যদেশগুলোর ফুটবল সংস্থাগুলোর কাছে ক্ষমা চেয়ে চিঠিও পাঠানো হয়েছে। সেখানে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করা হয়েছে।
ফিফা আরও নিশ্চিত করেছে, এফএফই-সংক্রান্ত প্রস্তাবটি এখন আর বিবেচনায় নেই। সংস্থাটি বলেছে, ‘এই অভিজ্ঞতা থেকে সব সময়ই শেখার সুযোগ থাকে এবং ফিফা এ অভিজ্ঞতার আলোকে নিজেদের প্রক্রিয়া আরও উন্নত করবে।’ তবে একই সঙ্গে সতর্কবার্তাও দিয়েছে তারা। এই প্রসঙ্গে সংস্থাটি বলেছে, ‘ফিফা আর তার সততা, সুশাসন ও যথাযথ প্রক্রিয়ার বিরুদ্ধে কোনো আক্রমণ সহ্য করবে না। নিজেদের নাম ও সুনাম রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ব ফুটলে ব্যাপক প্রতিক্রিয়ার মুখে গত শনিবার ইনফান্তিনো তার ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা প্রত্যাহার করেন। ওই পরিকল্পনায় এফএফই-এর প্রায় ২০ শতাংশ শেয়ার বিক্রি করে ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সম্ভাব্য প্রধান বিনিয়োগকারী হিসেবে ছিল জশুয়া কুশনার প্রতিষ্ঠিত থ্রাইভ ইটার্নাল।

লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ মাঠে গড়াতে এখনো দুই সপ্তাহ বাকি। কিন্তু ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। সেদিন মাঠের আবহ কেমন থাকবে, দর্শকেরা এরই মধ্যে হৃদয়ের মণিকোঠায় নানারকম চিত্র এঁকে ফেলেছেন। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড এবার নিজেই তাঁর জাতীয় দলের শেষ ম্যাচের জার্সি সম্পর্কে খোলাসা করেছ
৩৬ মিনিট আগে
শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো, শেষ হলো অন্তত স্বস্তির ১ পয়েন্টে। এশিয়ান গেমসে নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। জাপানের নাগাই স্টেডিয়ামে গতকাল ৯০ মিনিটে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি কেউ। ১ পয়েন্ট নিয়েই শেষ হলো বাংলাদেশ নারী ফুটবল দলের
১ ঘণ্টা আগে
ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হেরে আগেই সেমিফাইনালে বিদায়ঘণ্টা বেজে যায় বাংলাদেশের। ফাইনালে না উঠতে পারলেও নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তত ব্রোঞ্জ জেতার সুযোগ ছিল। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সান্ত্বনার জয়টুকু পেল না বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির গল্পটা যেন শেষ হয়েও হলো না শেষ। সামাজিক মাধ্যমে একবার অবসরের ঘোষণা দেওয়ার পরও ৬ অক্টোবর দেখা যাচ্ছে তাঁকে। যদিও এই এক ম্যাচের বেশি তিনি খেলছেন না। বিশ্বজয়ী ফুটবলারের আর্জেন্টিনার হয়ে এক ম্যাচ পরই যে বিদায়ঘণ্টা বেজে যাচ্ছে, সেটা এখনো তাঁর সতীর্থদের বিশ্বাস হচ্ছে না।
১২ ঘণ্টা আগে