
বিশ্বকাপের ফাইনালটা ছিল দুই প্রজন্মের দুই তারকার লড়াই। একদিকে স্পেনের উদীয়মান বিস্ময় লামিনে ইয়ামাল, অন্যদিকে আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। শেষ পর্যন্ত শিরোপা জিতেছে স্পেন। তবে ম্যাচ শেষে সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি হয়ে থাকল এই দুজনের আবেগঘন সাক্ষাৎ।
টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে না পারায় স্বাভাবিকভাবেই বেশ হতাশ মেসি। ম্যাচ শেষে আবেগ লুকাতে না পেরে কেঁদেই দেন তারকা ফরোয়ার্ড। অন্যদিকে ইয়ামালের জন্য দিনটা গেছে স্বপ্নের মতো। প্রথম বিশ্বকাপ খেলতে এসেই শিরোপা জয়ের আনন্দে ভেসেছেন ১৯ বছর বয়সী ফুটবলার। শিরোপা উদযাপনের মাঝেও নিজের অন্যতম বড় অনুপ্রেরণা মেসিকে ভুলে যাননি তিনি।
শিরোপা উৎসব থেকে কিছুক্ষণের জন্য সরে এসে ইয়ামাল এগিয়ে যান মাঠে বসে থাকা মেসির কাছে। আর্জেন্টাইন অধিনায়ক তখন পরাজয়ের হতাশা নিয়ে একাই বসেছিলেন। ইয়ামালকে এগিয়ে আসতে দেখে মেসিও উঠে দাঁড়ান। এরপর দুই প্রজন্মের দুই তারকা একে অপরকে জড়িয়ে ধরেন।
মুহূর্তটি অনেকের কাছেই ফিরিয়ে আনে সেই ঐতিহাসিক ছবির স্মৃতি। ইউনিসেফের একটি প্রচারণায় শিশু অবস্থায় ইয়ামালকে গোসল করিয়ে দিয়েছিলেন তরুণ মেসি। বহু বছর পর বিশ্বকাপের মঞ্চে সেই শিশুই আলিঙ্গন করলেন নিজের শৈশবের নায়ককে।
খেলার ধরনে ব্রাজিলের নেইমারকে আদর্শ মানলেও ইয়ামাল কখনোই মেসির প্রতি নিজের শ্রদ্ধা লুকাননি। বরাবরই আর্জেন্টাইন তারকাকে ইতিহাসের সেরা ফুটবলার বলে উল্লেখ করেছেন এই উইঙ্গার।
ফাইনালের আগেই ইয়ামালের প্রশংসা করেছিলেন মেসি। আর্জেন্টাইন মহাতারকা বলেছিলেন, ‘সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আমি তার জন্য শুভকামনা জানাই, কারণ তার সাফল্য মানেই বার্সেলোনার সাফল্য।’

শুরুতে উইকেট হারানোর পরও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশ স্কোরবোর্ডে তুলেছে ৩৫৫ রান। বাংলাদেশের বোলারদের হতাশাজনক পারফরম্যান্সের দিনে উজ্জ্বল কেবল হাসান মাহমুদ। স্বাগতিকদের ১০ উইকেটের চারটিই নিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার।
১৩ মিনিট আগে
ডারউইনে গতকাল শুরু হওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ছিল বাংলাদেশেরই। কিন্তু আজ দ্বিতীয় দিনে চিত্রটা উল্টো। বাংলাদেশের ওপর যেমন ছড়িয়ে ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুশ্চিন্তাও বেড়েছে ফিল সিমন্সের দলের।
১ ঘণ্টা আগে
ফিফার বিতর্কিত প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে পরিকল্পনা প্রণয়নের সময় হওয়া ভুল স্বীকার করে ২১১টি সদস্য সংস্থার কাছে ইনফান্তিনোর ক্ষমা চাওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে তারা।
২ ঘণ্টা আগে
দারুণ ব্যাটিং করে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের আলোটা নিজের দিকে টেনে নেন মেহেদী হাসান মিরাজ। ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। মিরাজ সেঞ্চুরির দেখা পেলেও ব্যাটিং নিয়ে চিন্তা কমছে না বাংলাদেশের। মিরাজ ছাড়া প্রথম ইনিংসে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।
২ ঘণ্টা আগে