
বার্মিংহাম ফনিক্সের হয়ে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। কিন্তু চোটের কারণে ছিটকে গেছেন এই পেসার। তাঁর বদলি হিসেবে অস্ট্রেলিয়ান বোলার বেন দারশুইসকে দলে নিয়েছে বার্মিংহাম।
এরই মধ্যে বার্মিংহামের সঙ্গে যোগ দিয়েছেন দারশুইস। ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দ্য হান্ড্রেডে অভিষেক হওয়ার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু চোটের কারণে অপেক্ষা বাড়ল কাটার মাস্টারের। জিম্বাবুয়ে সফরে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এবারের আসর থেকে ছিটকে গেছেন তিনি।
সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ২৫ রানে হেরে যায় বাংলাদেশ। সে ম্যাচে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান মোস্তাফিজ। সেই চোট তারকা পেসারকে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে দেয়। এরপর দেশে ফিরে আসেন মোস্তাফিজ।
পরবর্তীতে মোস্তাফিজের হাঁটুর চোটের কথাও শোনা যায়। শুরুতে বার্মিংহামের পক্ষ থেকে জানানো হয়েছিল, দলের সঙ্গে যোগ দেওয়ার পর বাংলাদেশি ক্রিকেটারের শারীরিক অবস্থা মূল্যায়ন করা হবে। সেই সিদ্ধান্ত বদলে ঢাকাতেই মোস্তাফিজের ফিটনেস টেস্ট করা হয়। সেখানে উতরে যেতে পারেননি তিনি।

জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতা ঝেড়ে ফেলে এখন সামনে এগোনোর পালা বাংলাদেশ দলের। আগস্টে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। অন্যান্য সময় অস্ট্রেলিয়া তুলনামূলক দ্বিতীয় সারির দল দিলেও এবার আর সেটা করেনি। নাজমুল হোসেন শান্তর মতে অজিরা এবার বাংলাদেশ সিরিজকে অনেক গুরুত্ব দি
১ ঘণ্টা আগে
ইয়ুর্গেন ক্লপের জার্মানির প্রধান কোচ হওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা চলছিল। অবশেষে আজ এল আনুষ্ঠানিক ঘোষণা। কিন্তু হট সিটে বসতে না বসতেই দিলেন হুংকার। তাতে করে জার্মানদের কোচ হিসেবে মেয়াদ নাও পূর্ণ করতে পারেন তিনি।
২ ঘণ্টা আগে
যেখানেই বল, সেখানেই মার্ক কুকুরেয়া—২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্যাপারটা ছিল এমনই। রক্ষণভাগ তো দারুণভাবে সামলেছেনই, কখনো কখনো তিনি উঠে এসেছেন আক্রমণভাগে। তবে ঝাঁকড়া চুলের এই তারকা ফুটবলারের যে এক দুঃখের ঘটনা আছে, সেটা কজনইবা জানেন? বিশ্বকাপ জয়ের পর সে ব্যাপারে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বাজে পারফরম্যান্স নিয়ে আলোচনা যেন থামছেই না। ভক্তরা স্পেনের কাছে আলবিসেলেস্তেদের অসহায় আত্মসমর্পন মেনে নিতেই পারছেন না। তবে ব্যতিক্রমী কথা শোনালেন আনহেল দি মারিয়া। তাঁর মতে, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সব আনন্দ পেয়েছে আর্জেন্টাইনরা।
৪ ঘণ্টা আগে