
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে রাখা হয়নি নাহিদ রানাকে। সতর্কতাবশতই তাঁকে আবুধাবি টেস্টের দলে রাখা হয়নি। তবে তাঁর ফেরার অপেক্ষা আরও বাড়ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের বক্তব্যে তেমন কিছুরই ইঙ্গিত মিলেছে। তিনি যেতে পারেন বিদেশেও।
চোটে পড়ায় আবুধাবি টেস্টে রানাকে বিশ্রাম দিলেও আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে তাঁর খেলার আশা ছিল। ১৭ অক্টোবর আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এই সিরিজে রানার খেলা হচ্ছে না বলে মিরপুরে আজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন সুমন। বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘তাকে ত্রিদেশীয় সিরিজে পাচ্ছি না। সে ছিটকে গেছে। সম্ভবত দেশের বাইরে যেতে পারে। তাকে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করছি।
আমিরাত পর্ব শেষে বাংলাদেশের ব্যস্ততা আরও বেশি। এ মাসের শেষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। হোম সিরিজ শেষে নভেম্বরে দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশ খেলবে তিন সংস্করণেই। যদিও কবে রানা ফিরতে পারবেন, সে ব্যাপারে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি সুমন। বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘আমরা নির্দিষ্ট সময় বলতে পারছি না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি একটা টেস্টও সে খেলতে পারে, তাহলে দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্টেই তাকে পাওয়া যাবে।’
গতির ঝড়, বাউন্সারের পাশাপাশি ইয়র্কারে ব্যাটারদের কাঁপিয়ে দেওয়ার কৌশলটা রানার ভালোই জানা। ইয়ান বিশপ-হার্শা ভোগলে-ওয়াকার ইউনিসের মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও রানার প্রশংসায় পঞ্চমুখ। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের পর বাংলাদেশের জার্সিতে আর খেলা হয়নি রানার। ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক অস্ট্রেলিয়া বধেরও অংশ হতে পারেননি তিনি। সুমন বলেন, ‘বিশ্ব ক্রিকেটে নাহিদ রানা দুর্দান্ত বোলার। সে ফিরলে সেটা আমাদের প্লাস পয়েন্ট। তবে সে আমাদের সম্পদ। তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না।’
রাউন্ড রবিন পদ্ধতিতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তান একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। ১৯ অক্টোবর আবুধাবিতে জিম্বাবুয়ে খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচ হবে আবুধাবিতে। ২১ অক্টোবর শারজায় হবে বাংলাদেশ-আফগানিস্তান। ২৩ অক্টোবর শারজায় হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।সব ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে।

সাফ চ্যাম্পিয়নশিপের বাকি নেই আর এক মাসও। তবে শুরুতেই ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। ৪ নভেম্বর থেকে সাফ শুরু হলেও প্রথম ম্যাচে বেশিরভাগ প্রবাসী ফুটবলারকে পাওয়া যাবে না। কারণ ফিফা উইন্ডো শুরু হবে ৯ নভেম্বর থেকে।
৪ ঘণ্টা আগে
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনে রানবন্যার মাঝেও আলো কেড়ে নিল ঢাকা বিভাগের এক বিরল নজির। সিলেটে বোলারদের নিষ্ফলা দিনে একাদশের ১১ জনকেই বল হাতে নামায় ঢাকা। ড্রয়ের পথে থাকা ম্যাচে ঢাকার ৬ উইকেটে ৫৪৭ রানের জবাবে দিন শেষে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ৪৩১ রান। ফিফটি পেয়েছেন সিলেটের চার ব্যাটার—আসাদুল্লাহ আল গা
৬ ঘণ্টা আগে
আবুধাবি টেস্টে জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট। আর আফগানিস্তানের চাই ৩৪৭ রান।
৬ ঘণ্টা আগে
পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় শেষ মুহূর্তে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মহাদেশীয় মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের প্রস্তুতি জোরদারে আবারও পুরোনো কোচ পিটার গেরহার্ডের ওপরই আস্থা রাখল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। একই সঙ্গে সোমবার টুর্নামেন্টকে সামনে রেখে ২৬ সদস্যে
৭ ঘণ্টা আগে