
ভারত-পাকিস্তান এখন মুখোমুখি হওয়ার সুযোগ পায় শুধু এশিয়া কাপ আর আইসিসি ইভেন্টেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই দেখতে তাই ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। কিন্তু সেই লড়াইটা যে কেবল কাগজে কলমেই। বেশির ভাগ ক্ষেত্রে একতরফা ম্যাচ জেতে তরফা।
দুবাইয়ে গতকাল ভারত-পাকিস্তান লড়াই দেখতে গ্যালারিতে এসেছিলেন অসংখ্য ভক্ত-সমর্থক। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ২৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। পাকিস্তানের হারের চেয়েও তাদের খেলা ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব আখতার। সালমান আলী আঘা টস জিতে ব্যাটিং নিয়ে প্রথম ৬ ওভারে ২ উইকেটে করে ৪২ রান। পরবর্তীতে দুই স্পিনার অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে চোখে সর্ষেফুল দেখতে থাকে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে সালমানের দল ৯ উইকেটে করে ১২৭ রান। ৯ নম্বরে নামা শাহিন শাহ আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের ইনিংসটাই শুধু টি-টোয়েন্টি সুলভ ইনিংস।
ভারতের বিপক্ষে ৭ উইকেটে হারের পর ‘গেম অন হ্যাঁয়’ নামে এক অনুষ্ঠানে শোয়েব আখতার কড়া সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট দলের। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের কথা শুনে মিসবাহ উল হক রীতিমতো বিস্মিত। মিসবাহর প্রশ্ন যে শোয়েব আখতার কি আসলে মজা করছেন নাকি সত্যিই এমন রাগ ঝাড়ছেন? শোয়েব জানালেন তিনি বাস্তব কথাই বলছেন। পাকিস্তানি গতিতারকা বলেন, ‘পার্থক্যটা আপনি বুঝতে পেরেছেন। অন্যরা অনেক উঁচু স্তরের ক্রিকেট খেলছে। আমরা ক্লাব পর্যায়ের ক্রিকেটেই পড়ে আছি।’
পাকিস্তানের ইনিংস সর্বোচ্চ ৪০ রান সাহিবজাদা ফারহান করলেও তিনি খেলেছেন ৪৪ বল। এদিকে অধিনায়ক সালমান ১২ বলে করেন ৩ রান। অধিনায়কের দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বদলে আরও পিছিয়ে দিয়েছেন। ১২০ বলের ইনিংসে ৬৩টাই ডট। বিপরীতে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব শুরুতে সংগ্রাম করলেও ৩৭ বলে ৪৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। পাকিস্তানের খেলার ধরন নিয়ে শোয়েব আখতার বলেন, ‘কোনো কৌশল নেই। পারেনা সিঙ্গেলও নিতে। মানসম্পন্ন ব্যাটার নেই দলে। তাদের সূর্যকুমার যাদবকে দেখুন। সুইপ, কাট সবই করছে। আবার সিঙ্গেলও নিচ্ছে। ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল না আমরা।’
৭ উইকেটের জয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে ভারত। +৪.৭৯৩ নেট রানরেট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন তারা। দুই ম্যাচে তারা পূর্ণ ৪ পয়েন্ট পেয়েছে। দুইয়ে থাকা পাকিস্তানের ২ পয়েন্ট। দুবাইয়ে পরশু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান।
আরও পড়ুন:

বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১৫ মিনিট আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
২০ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
৩১ মিনিট আগে
৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে