
উসমান তারিকের বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ নতুন নয়। এর আগেও একাধিকবার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন এই পাকিস্তানি স্পিনার। আরও একবার প্রশ্নবিদ্ধ হলো তাঁর বোলিং অ্যাকশন। এমন অভিযোগের পর হাস্যরসের জন্ম দিয়েছেন তিনি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৯০ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। জয়-পরাজয় ছাপিয়ে এ দিন আলোচনায় উঠে এসেছে তারিকের বোলিং অ্যাকশন। স্বাগতিকদের সিরিজ জয়ের দিনে ২.৪ ওভারে ১৬ রান দিয়ে ক্যামেরুন গ্রিন ও ম্যাথু কুনেম্যানের উইকেট তুলে নেন তিনি। তারিকের করা ১১তম ওভারের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে শাদাব খানের হাতে ধরা পড়েন গ্রিন।
২০ বলে ৩৫ রান করা গ্রিন আউট মেনে নিতে পারেননি। আউট হওয়ার পর তারিকের অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। হতাশ হয়ে ড্রেসিংরুমে ফেরার সময় পাকিস্তানি স্পিনারের অ্যাকশন অনুকরণ করতে দেখা যায় তাঁকে। ডাগআউটে কোচদের সামনে বসেও একই কাজ করেছেন। এই অলরাউন্ডারকে যে চাকিংয়ের অভিযোগ করছিলেন, সেটা বুঝতে কারও সমস্যা হয়নি। তবে গ্রিন কিংবা অস্ট্রেলিয়ার অন্য কোনো ক্রিকেটার তারিকের অ্যাকশন নিয়ে আম্পায়ারের কাছে অভিযোগ করেননি। তাই বোলিং চালিয়ে যান এই স্পিনার।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও পোস্ট করেছেন তারিক। সেখানে দেখা যায়, গ্রিন যে ভঙ্গিতে চাকিংয়ের অভিযোগ করেছেন, ঠিক একইভাবে কান্নার সুরে অভিযোগ করছে এক কিশোর। সেই ভিডিওর ওপরে ‘আফটার গেটিং আউট’ লেখা জুড়ে দিয়েছেন তারিক। এর অর্থ—আউটের পর। তারিকের এমন পোস্ট ভক্তদের মাঝে হাসির খোরাক জুগিয়েছে। একই সঙ্গে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগটাও হচ্ছে জোরালো। নেটিজেনদের মতে, বোলিংয়ে আইসিসির বেঁধে দেওয়া মাত্রা অতিক্রম করেছেন তারিক। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নিয়ম অনুযায়ী, একজন স্পিনার বোলিংয়ের সময় সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত কুনই বাঁকাতে পারবেন। তারিক সত্যিই সেই মাত্রা অতিক্রম করেছেন কি না, সেটা এখনই বলার উপায় নেই।

পাকিস্তান বয়কট না করলেও টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া জটিলতা এখনো দূর হয়নি। দেশটির সরকার জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে তারা। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন হলেও হতে পারে বলে বিশ্বাস তাঁর।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনে তারা টুর্নামেন্টে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহ বাকি। টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান। তারা জানিয়েছে, বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনে তারা টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করবে।
১৪ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর উদ্বোধন অনুষ্ঠান করেছেন সেনাপ্রধান ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান আজ রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রায় ১৭৩ একর জমিতে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
১৫ ঘণ্টা আগে