
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
আগের ম্যাচগুলোতে হারের পর শেষ ম্যাচে জয় দিয়ে মহাদেশীয় অভিষেক শেষ করল রাজশাহী স্টার্স। এএফসির প্রতিবেদনে বলা হয়েছে, কোচ গোলাম রব্বানি তাঁর খেলোয়াড়দের উজ্জীবিত করে এই জয় এনে দিয়েছেন।
৩ মিনিটেই আজ এগিয়ে যায় রাজশাহী। প্রায় ৩০ গজ দূর থেকে শামসুন্নাহার সিনিয়রের নেওয়া শট রোভার্সের গোলরক্ষক জে আলমন্টের হাত ফসকে জালে জড়ায়। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন। বাঁ দিক দিয়ে সুলতানার দারুণ দৌড় ও ক্রস থেকে কাছ থেকে বল জালে পাঠান তিনি।
২৫ মিনিটে আবারও গোল করেন তহুরা। শামসুন্নাহারের নিচু ক্রস থেকে কাছাকাছি জায়গা থেকে গোলটি করেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। বিরতির পরও রাজশাহীর আক্রমণ অব্যাহত থাকে। ৫৩ মিনিটে আত্মঘাতী গোলে স্কোরলাইন ৪–০ হয়। কয়েক সেকেন্ড পর মনিকা চাকমা করেন পঞ্চম গোল।
৬০ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। ৭১ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের আরেকটি গোল করেন। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে শামস গোল করলে ৮–০ ব্যবধানের জয় নিশ্চিত হয় রাজশাহীর। জয় দিয়ে অভিষেক অভিযান শেষ করলেও আগের ম্যাচগুলোর ফলের কারণে পরের পর্বে যাওয়ার সুযোগ পায়নি বাংলাদেশের দলটি।

ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাকাইয়ে সেই জবাব দিতে পেরে স্বস্তিতে অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় ফেরানোয় দলের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি।
১২ মিনিট আগে
ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৬’। প্রতিবছরের মতো এবারও এই ক্রীড়া উৎসবের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’।
৩৬ মিনিট আগে
ম্যাকাইতে বাংলাদেশের ইনিংস পরাজয় কেবল সময়ের ব্যাপার। ধ্বংসস্তূপের মাঝে স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন কেবল মুশফিকুর রহিম। ম্যাচের ফল অনেকটা লেখা হয়ে গিয়েছিল। শুধু ইনিংস পরাজয় এড়াতে পারে কি না, সেটাই ছিল দেখার। সেটা তো সম্ভব হয়নি। এমনকি মুশফিক বারবার বোলারদের ব্যাটিংয়ের সুযোগ দিচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
২ ঘণ্টা আগে