
ডিপিএলে ভুতুড়ে আউট নিয়ে নিয়ে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে। হাস্যকরভাবে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ব্যাটার। মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মিনহাজুল আবেদীন সাব্বির উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে, স্বজ্ঞানে যেন আর বক্সে ব্যাট রাখলেন না। স্টাম্পিং হয়েই ফিরলেন তিনি। একই রকমভাবে ফিরলেন মোহাম্মদ রহিম আহমেদও।
যেখান থেকে ক্রিকেটার গড়ে উঠবেন সেখানেই যেন—সর্ষের মধ্যে ভূত। সাবেকরা তো ক্রিকেটার জন্য এ ঘটনা ‘লজ্জার’ বলছেনই, সমালোচনায় এবার যোগ দিয়েছেন বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই প্রশ্নবিদ্ধ আউটের ভিডিও শেয়ার করে মহসিন লিখেছেন ঝাঁজালো ক্যাপশন, ‘জন তরুণ ক্রিকেটার এভাবে খেলতে শেখে। কোনো জবাবদিহি নেই! সবাই চোখ বন্ধ করে রেখেছে এই কাণ্ডকারখানার ওপর। সরকারের পরিবর্তনের পর ন্যায়ের কথা অনেক বলা হয়েছিল, কিন্তু বাস্তবে কিছুই দেখা যায়নি। খেলোয়াড়েরা আর ব্যবস্থাপনা পক্ষ—সবাই জানে কী চলছে, কিন্তু কেউ মুখ খুলছে না।’
মহসিনের মতে, সামনে নয়, বরং পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট কোথাও যাচ্ছে না, বরং পিছিয়েই যাচ্ছে।’
তার আগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও কোচ রাজিন সালেহ লিখেছেন, ‘শেম, ডিপএল’। ক্রিকেটার শামসুর রহমান শুভও প্রায় একই কথা লিখেছেন, ‘সিরিয়াসলি শেম।’ বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান মেজর (অব.) রায়ান, নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই আউটের ভিডিও শেয়ার করে মজার ছলে লেখেন—‘চা পানের দাওয়াত রইল।’ বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত মেজর রায়ান আজাদ সন্দেহজনক খেলা দেখে ফেসবুকে একটু রসাত্মক সুরে লিখেছেন, ‘বোকা না চালাক আমার মত। চা পানের দাওয়াত রইল।’
এসবের মধ্যেই পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম সংবাদমাধ্যমকে পরিষ্কার জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু কিছু খেলোয়াড় নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক। আনোয়ারুল বলেছেন, ‘আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিয়েছে একরকম। তারা (ক্রিকেটাররা) খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। নিশিনের করোগি স্পোর্টস পার্কে টস জিতে ব্যাট করছে শ্রেয়াশ আইয়ারের দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে সনি টেন ১, ৩ ও ৪। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের কাছে সেমিফাইনালে হারায় আগেই সোনার আশা শেষ হয়েছে বাংলাদেশের। এরপরও পদক নিয়ে দেশে ফেরার সুযোগ ছিল রিটন দাসের দলের সামনে। কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে খালি হাতেই এশিয়ান গেমস শেষ করতে হলো বাংলাদেশকে।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালের আগে ভারতকে স্বস্তি দিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। আগামীকাল সকাল সাড়ে ১০টায় নিশিনের করোগি স্পোর্টস পার্কে শিরোপার লড়াইয়ে নামবে ভারত ও পাকিস্তান। সে ম্যাচে থাকছেন না নাকভি।
১৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের পর নতুন পথচলায় একের পর এক খেলোয়াড়কে পরখ করছেন লিওনেল স্কালোনি। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর এবার বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ৪ অক্টোবর ভোর ৬টায় এস্তাদিও মনুমেন্তালে তিনবারের চ্যাম্পিয়নদের আতিথেয়তা নেবে আফ্রিকার প্রতিনিধিরা।
১৪ ঘণ্টা আগে