
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় পরিচালক পদ পাওয়া ফারুকের মনোনয়ন বাতিল করা হয়েছে গতকাল। গত বছরের আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বিসিবির সভাপতি হয়েছিলেন তিনি। যে উপায়ে সভাপতি হয়েছিলেন, ১০ মাস পর একই সূত্রে তিনি সভাপতির পদও হারালেন। ফারুকের পরিবর্তে নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবির ১৬ তম সভাপতি হলেন বুলবুল। আজ বিকেলে বোর্ড পরিচালকদের সভার পর এই সিদ্ধান্ত হয়। বুলবুলও এনএসসি কোটায় পরিচালক পদ পেয়েছেন। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছিলও তাঁর ব্যাট থেকে। ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে ৩৮০ বলে ১৪৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন বুলবুল।
দীর্ঘদিন ধরে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করছেন বুলবুল। অনেক দিন ধরেই পরিবার নিয়ে থাকেন মেলবোর্নে। সম্প্রতি তিনি দেশে এসেছেন পারিবারিক প্রয়োজনে। সেই সফরই এখন বাংলাদেশ ক্রিকেটের পালাবদলের এক অধ্যায়ে। বুলবুল এখন দায়িত্ব পালন করছেন আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। এ ছাড়া হাই পারফরম্যান্স ফ্রেমওয়ার্ক সাজানো, টুর্নামেন্ট ফ্রেমওয়ার্কসহ বিভিন্ন ট্রেনিং অ্যাডুকেশন কার্যক্রম পরিচালনা করেন।
গত বছর অন্তর্বর্তী সরকার গঠনের পর পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। তাঁর পর ২১ আগস্ট ফারুক আহমেদ হয়েছিলেন বিসিবি সভাপতি। তাঁর প্রতি সরকারের চাপ ও পরিচালকদের প্রকাশ্য অনাস্থা দেখা দেয়। গতকাল রাতে ফারুকের পরিচালক পদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। এর মধ্য দিয়ে বিসিবির সভাপতি পদে ফারুকের থাকা শেষ হয়ে যায়। এর আগে তিনি বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বেও ছিলেন।
নতুন বিসিবি সভাপতি বুলবুল বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে খেলেছেন। টেস্টে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে করেছেন ৫৩০ রান। তিন ফিফটিতে ওয়ানডেতে ৭৯৪ রান করেছেন।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৫ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৬ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৭ ঘণ্টা আগে