
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার ইতিহাস ঈর্ষণীয়। শেষ চারে যতবার উঠেছে, ততবারই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লা আলবিসেলেস্তেরা। উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপেও সেই ইতিহাস অটুট রাখার চ্যালেঞ্জ লিওনেল মেসিদের সামনে; তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
এবারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ষষ্ঠবারের মতো শেষ চারে খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ইতিহাস বলছে, এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলে প্রতিবারই ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা।
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম সেমিফাইনাল ছিল ১৯৩০ সালে। উরুগুয়ের সেন্টেনারিও স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রাখে আকাশী-নীলরা। ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল বেলজিয়াম। কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার জোড়া গোলে সে ম্যাচে লাতিন আমেরিকার প্রতিনিধিরা জিতেছিল ২-০ ব্যবধানে। সেবার বিশ্বকাপও জেতে আর্জেন্টিনা।
১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ইতালির বিপক্ষে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস লড়াইয়ে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। টাইব্রেকারে বাজিমাত করে আর্জেন্টাইনরা। ৪-৩ গোলে জিতে ফাইনালে জায়গা করে নেয় তিনবারের চ্যাম্পিয়নরা।
দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা শেষে ব্রাজিলে হওয়া ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। নেদারল্যান্ডসের বিপক্ষে সে ম্যাচে ১২০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলের জয় পায় লিওনেল মেসির দল। সবশেষ ২০২২ বিশ্বকাপে লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। জোড়া গোল করে সে ম্যাচের নায়ক ছিলেন হুলিয়ান আলভারেজ।
সেমিফাইনালে এখন পর্যন্ত অজেয় আর্জেন্টিনার সামনে এবার ইংল্যান্ড পরীক্ষা। দুর্দান্ত ছন্দে থাকা হ্যারি কেইন, জুড বেলিংহামদের কাঁদিয়ে আরও একবার বিশ্বকাপের ফাইনালের মঞ্চে খেলতে চাইলে নিজেদের সেরা ফুটবলটাই খেলতে হবে লিওনেল স্কালোনির দলকে।

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে। বেন স্টোকসের আকস্মিক অবসর ঘোষণার মাত্র দুই সপ্তাহের মাথায় টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে বিদায় নিতে হলো ব্রেন্ডন ম্যাককালামকে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো স্টোকস-ম্যাককালামের বহুল আলোচিত বাজবল যুগ।
২৯ মিনিট আগে
বগুড়া প্রফেশনালস’ ক্লাবের (বিপিসি) উদ্যেগে হওয়া প্রথম বিপিসি ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর শিরোপা জিতেছে করতোয়া সিটি। শনিবার রাজধানীর তেজগাঁওয়ের টার্ফ নেশনে হওয়া দিনব্যাপী এই টুর্নামেন্টে বগুড়ার ১৩টি উপজেলার খেলোয়াড়দের নিয়ে গঠিত চারটি দল অংশ নেয়।
৩৪ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপের আবহে দেশের ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী এক আয়োজন নিয়ে এসেছে আকিজ গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড আকিজ পাইপস। এক সংবাদ সম্মেলনে ‘আকিজ পাইপস ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের আবেগ ও উচ্ছ্বাসকে আরও প্রাণবন্ত করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়ে
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে মাঠের লড়াই হচ্ছে দেখার মতো। কেপ ভার্দের মতো আনকোড়া দল দেখিয়েছে, বড় দলের তকমা গায়ে লাগানোর সব সম্ভাবনাই আছে তাদের। অন্যান্য ছোট দলগুলোও নিজেদের পারফরম্যান্সে আলো ছড়িয়েছে। এবারের বিশ্বকাপকে তাই শতভাগ সফল বলে দাবি করছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেই সঙ্গে ৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকা
২ ঘণ্টা আগে