
আয়ারল্যান্ড ও পাকিস্তানকে ধবলধোলাই করে নিজেদের টেস্ট ইতিহাসে টানা চার ম্যাচ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। সবগুলো জয়ই বাংলাদেশ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। মুশফিককে ছাড়িয়ে বাংলাদেশ অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট জয়ের রেকর্ডটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার সুযোগ এবার শান্তর সামনে। তবে হারারে টেস্টের শুরুতেই বিপাকে পড়েছে শান্তর দল।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ প্রায় গেলেও তখন হয় শুধু সাদা-বলের ক্রিকেট। টেস্ট মাঠে গড়ায় না বললেই চলে। অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর সেই হারারেতে বাংলাদেশ খেলছে টেস্ট। সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ে কেবল ৪ রানে পিছিয়ে। হাতে এখনো তাদের ৯ উইকেট।
সিরিজের একমাত্র টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক রিচার্ড এনগারাভা। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে এটা তাঁর প্রথম ম্যাচ। আর বাংলাদেশের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয়, অমিত হাসানের অভিষেক হয়েছে। যাঁদের মধ্যে অমিত আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো খেলতে নেমেছেন। হৃদয় টেস্টে এবারই প্রথম খেলছেন।
আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৬ রানেই হারায় প্রথম উইকেট। সপ্তম ওভারের তৃতীয় বলে মাহমুদুল হাসান জয়কে (২) ফেরান জিম্বাবুয়ে পেসার নিউম্যান নিয়ামহুরি। ক্যাচ ধরেছেন স্বাগতিক দলের উইকেটরক্ষক তাফাদজোয়া সিগা।
তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মুমিনুল হক। ওপেনার সাদমান ইসলাম ও মুমিনুল সাবলীলভাবে এগোতে থাকলেও জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১২তম ওভারের শেষ বলে সাদমানকে (২০) ফেরান ব্র্যাড ইভান্স। ৩৮ বলের ইনিংসে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার মেরেছেন ৩ চার। সাদমানের ব্যাটের কানা ছুঁয়ে দ্বিতীয় স্লিপে বল চলে যায় ক্রেগ আরভিনের হাতে।
দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১২ ওভারে ২ উইকেটে ৩৬ রান। ৫৫ রানেই বাংলাদেশ হারাতে পারত তৃতীয় উইকেট। ১৯তম ওভারের পঞ্চম বলে এনগারাভার অফস্টাম্প লাইন বরাবর করা বল ডিফেন্স করতে যান শান্ত। এজ হওয়া বল দ্বিতীয় স্লিপে ঠিকমতো তালুবন্দী করতে পারেননি বেন কারেন।
শান্ত বেঁচে যাওয়ার পর মুমিনুলকে নিয়ে সাবলীলভাবে খেলতে থাকেন। তৃতীয় উইকেটে তাঁরা গড়েন (মুমিনুল-শান্ত) ১৩০ বলে ৭৭ রানের জুটি। ৩৪তম ওভারের চতুর্থ বলে মুমিনুলকে ফেরান নিউমান নিয়ামহুরি।সফরকারীদের ইনিংসে মুমিনুলই যা খেলেছেন। ৮১ বলে ১২ চারে করেন ৬০ রান। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের টেস্টে এটা ২৮তম ফিফটি। মুমিনুল আউট হওয়ার পরই সফরকারীদের ইনিংসে ধস নামে। ২৭ রানে ৭ উইকেট হারিয়ে ১৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশের ইনিংসে কেবল তিন ব্যাটার দুই অঙ্ক পেরিয়েছেন। সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২০ ও ১৯ রান করে আউট হয়েছেন। বাকিদের স্কোর মোবাইল নম্বরের ডিজিটের মতোই। শূন্য রানে আউট হয়েছেন দুই টেলএন্ডার ব্যাটার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। জিম্বাবুয়ের নিয়ামহুরি ১২.১ ওভারে ৬১ রানে নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ব্রাড ইভান্স।
ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া ও বেন কারেন গড়েন ১০০ বলে ৮৯ রানের জুটি। ১৭তম ওভারের দ্বিতীয় বলে কারেনকে (৪২) ফিরিয়ে জুটি ভাঙেন সৈয়দ খালেদ আহমেদ। স্বাগতিকেরা ১১২ রানেই হারাতে পারত দ্বিতীয় উইকেট। ২৬তম ওভারের শেষ বলে টেলরকে কট এন্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেন তাইজুল ইসলাম। টেলরের রান তখন ১১।
প্রথম দিনের শেষ অংশে স্বাগতিকদের কোনো উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। ৩৪ ওভারে ১ উইকেটে ১৩৬ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে জিম্বাবুয়ে। ইনোসেন্ট কাইয়া ৭৬ রানে অপরাজিত। ব্রেন্ডন টেলর ব্যাটিং করছেন ১৭ রানে।

ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের খেলা এখনো শেষ হয়নি। আজ টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়েছেন বেন স্টোকস।
১ ঘণ্টা আগে
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সম্মাননাসূচক সদস্যপদ পেয়েছেন তামিম ইকবাল। দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার আজ লর্ডসে উপস্থিত হয়ে গ্রহণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। তিনিসহ পাঁচ ক্রিকেটার ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থার সদস্যপদ পেয়েছেন।
২ ঘণ্টা আগে
সময়ের দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনা চলে এখনো। দুই জনের ইউরোপ পর্ব তিন বছর আগে শেষ হলেও তুলনা কিন্তু থেমে নেই। শুধু কি ক্লাব পর্যায়েই? আন্তর্জাতিক পর্যায়েও সেটা চলমান। তবে এবারের বিশ্বকাপে দুই জনের পারফরম্যান্স দুই মেরুতে। পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেসও দুই জনের তুলনা
৩ ঘণ্টা আগে
জিতলেই যে বাংলাদেশ সেমিফাইনালে উঠত, তা নয়। তাকিয়ে থাকতে হতো সন্ধ্যায় শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। হিসাব থাকত নেট রানরেটেরও। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মাঠে গড়ানোর আগেই সমীকরণ থেকে বাদ পড়ল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে