
জাতীয় স্টেডিয়ামে মেলা বসেছে সাবেক ফুটবলারদের। স্বাধীনতা দিবস উপলক্ষে লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলছেন তাঁরা। সেই প্রদর্শনী ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।
স্টেডিয়ামে ঢুকেই ফুটবলারদের সঙ্গে করমর্দন করেন প্রধানমন্ত্রী। দুই দলের সঙ্গে আলাদা করে ছবিও তোলেন তিনি। এরপর ডাগআউটে বসেই উপভোগ করছেন ম্যাচ। যা শুরু হয় বিকেল ৪টার পর।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খেলছেন লাল দলের হয়ে। যদিও গোলবারের নিচে নয় বরং মাঝমাঠে দেখা যাচ্ছে তাঁকে। লাল দলে খেলছেন আলফাজ আহমেদ, রুম্মন বিন ওয়ালী সাব্বির, কায়সার হামিদ, গোলাম গাউসের মতো ফুটবলাররাও। সবুজ দলের হয়ে খেলছেন এনামুল, ওয়ালী ফয়সাল, ছাইদ হাসান কানন ও গোলাম রব্বানী ছোটনরা।

বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে আর্জেন্টিনা জিতলেও বিতর্কিং রেফারিংয়ের কারণে সমালোচনা যেন থামছেই না। অনেকের দাবি, সে ম্যাচে রেফারির সুবিধা পেয়েছে আলবিসেলেস্তেরা। তবে এসব অভিযোগকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী ফুটবলার মারিও কেম্পেস। তাঁর মতে, কেবল হেরে যাওয়া লোকেরাই এ
১ ঘণ্টা আগে
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। এরই মধ্যে কাটার মাস্টারের বদলি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে রেফারিং নিয়ে যেন সমালোচনার শেষ নেই। গ্রুপ পর্ব, নকআউট পর্ব—সব জায়গায় চলে আসছে বিতর্কিত রেফারিংয়ের প্রসঙ্গ। বোস্টনে গত রাতে হারের পর আর্জেন্টাইন রেফারি ফাকুন্তো তেয়োর দিকে অভিযোগের আঙুল তুলেছেন মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ আটে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। এই জয়ের উল্লাসের মধ্যেই দেশটিতে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। উদ্যাপনের সময় সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১৭ বছর বয়সী এক কিশোরী।
২ ঘণ্টা আগে