
ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ ইস্যুতে আবারও আর্জেন্টিনার ফুটবলারদের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর খেলোয়াড়দের ফকল্যান্ডের পতাকা প্রদর্শন এবং ‘মালভিনাস আর্জেন্টিনার’ স্লোগান দেওয়াকে অনুচিত বলে মন্তব্য করেছেন তিনি।
একই সঙ্গে বিনোদন বা খেলাধুলার সঙ্গে রাজনীতিকে জড়ানো উচিত নয় বলেও মন্তব্য করেছেন মিলেই। উদাহরণ হিসেবে কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রেসলির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভিয়েতনাম যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে এলভিস মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। কারণ তিনি নিজেকে বিনোদন জগতের মানুষ হিসেবে দেখতেন।
মিলেই বলেন, ‘তেল আর পানিকে যেমন একসঙ্গে মেশানো যায় না, তেমনি খেলাধুলা ও রাজনীতিও আলাদা থাকা উচিত। এটা একটা খেলা, এর বেশি কিছু নয়।’
সমালোচনা করলেও খেলোয়াড়দের প্রতি কিছুটা সহানুভূতিও দেখিয়েছেন মিলেই, ‘মুহূর্তের আবেগে খেলোয়াড়রা এমন কিছু করতেই পারে। কিন্তু একজন রাজনীতিবিদের ক্ষেত্রে তা গ্রহণযোগ্য নয়। কারণ তার বক্তব্য অনেক সময় যুদ্ধ ঘোষণার সমতুল্য হয়ে যেতে পারে।’
সাক্ষাৎকারে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক দুই গোলের প্রসঙ্গও তোলেন মিলেই। তিনি বলেন, ‘আমাদের সংযত থাকতে হবে। ম্যারাডোনা ইংল্যান্ডের বিপক্ষে যে দুটি গোল করেছিলেন, তার কোনোটিই আমাদের ফকল্যান্ড ফিরিয়ে দেয়নি।’
ফকল্যান্ড ইস্যুতে নিজের সরকারের কূটনৈতিক সাফল্যের দাবি করে মিলেই বলেন, ‘আমরা কূটনৈতিক উপায়ে ফকল্যান্ড পুনরুদ্ধারের দাবিকে এগিয়ে নিয়েছি। জাতিসংঘকে আমরা এমন অবস্থানে নিয়ে যেতে পেরেছি, যেখানে তারা ইংল্যান্ডকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে। আমরা এতটাই কার্যকর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছি যে যুক্তরাষ্ট্র আমাদের প্রতি সমর্থন জানিয়েছে। চীনও সমর্থন দিয়েছে, এমনকি ইংল্যান্ডের কিছু মহল থেকেও সমর্থন এসেছে।’
এর আগে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের ‘মালভিনাস আর্জেন্টিনার’ স্লোগান দেওয়ার ঘটনায় আপত্তি তুলেছিলেন মিলেই। সে সময় তিনি বলেছিলেন, ‘খেলোয়াড়রা কূটনীতির অংশ নয়। এটি ছিল একটি অবিবেচক কাজ।’
সর্বশেষ সাক্ষাৎকারেও একই অবস্থানে অনড় থাকেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘বিষয়গুলো গুলিয়ে ফেলা উচিত নয়। ফুটবল ম্যাচ মানে ফুটবল ম্যাচই। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার, এবং আমরা তা কূটনৈতিক উপায়েই পুনরুদ্ধার করব।’

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত উত্তর আমেরিকার মাটিতে সবশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন মেসি। তাই অবসর নিয়ে আলোচনা না করে দশ নম্বর জার্সিধারীকে খেলা উপভোগ করতে দেওয়ার পরামর্শ দিলেন তাপিয়া।
১৫ মিনিট আগে
শুরুতে উইকেট হারানোর পরও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশ স্কোরবোর্ডে তুলেছে ৩৫৫ রান। বাংলাদেশের বোলারদের হতাশাজনক পারফরম্যান্সের দিনে উজ্জ্বল কেবল হাসান মাহমুদ। স্বাগতিকদের ১০ উইকেটের চারটিই নিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার।
২৯ মিনিট আগে
ডারউইনে গতকাল শুরু হওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ছিল বাংলাদেশেরই। কিন্তু আজ দ্বিতীয় দিনে চিত্রটা উল্টো। বাংলাদেশের ওপর যেমন ছড়িয়ে ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুশ্চিন্তাও বেড়েছে ফিল সিমন্সের দলের।
১ ঘণ্টা আগে
ফিফার বিতর্কিত প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে পরিকল্পনা প্রণয়নের সময় হওয়া ভুল স্বীকার করে ২১১টি সদস্য সংস্থার কাছে ইনফান্তিনোর ক্ষমা চাওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে তারা।
৩ ঘণ্টা আগে