
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন সোবহানা মোস্তারি। এবার এর স্বীকৃতি পেলেন এই ব্যাটার। আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ নারী দলের এই ক্রিকেটার।
বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা পুরস্কার জিতলেন মোস্তারি। এর আগে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি জেতেন নাহিদা আক্তার; ২০২৩ সালের নভেম্বরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তিনি।
নেপালে অনুষ্ঠিত ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দলটির এমন পারফরম্যান্সের অগ্রনায়ক মোস্তারি। ৬ ম্যাচে ব্যাট হাতে ২২৯ রান করেন তিনি। স্ট্রাইকরেট ১৪৫, ব্যাটিং গড় ৪৫। এমন পারফরম্যান্সের পর অনুমিতভাবেই আইসিসির জানুয়ারির মাসসেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন মোস্তারি। তাঁর সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের বাঁ হাতি পেসার টারা নরিস এবং আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস। তাদের দুজনকে পেছনে ফেলে বাজিমাত করলেন মোস্তারি।
থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ। সে ম্যাচে ৫৯ রানের নজরকাড়া ইনিংস উপহার দেন মোস্তারি। টুর্নামেন্টে এটাই এই মিডল অর্ডার ব্যাটারের সেরা ইনিংস। এ ছাড়া স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের আরও একটি ইনিংস খেলেন মোস্তারি। বাকি চার ম্যাচের তিনটিতেই খেলেন ত্রিশোর্ধ ইনিংস। সঙ্গে অফ স্পিনে একটি উইকেটও নেন তিনি।

অবশেষে বাংলাদেশ ফুটবলে শেষ হচ্ছে হাভিয়ের কাবরেরা অধ্যায়। ৩০ এপ্রিল পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি আছে তাঁর। তবে তাঁর অধীনে শেষ ম্যাচটা বাংলাদেশ খেলেছে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে।
১ ঘণ্টা আগে
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপাজয়ী এই যুবাদের বরণ করে নিতে আজ রাতে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রবাসী ফুটবলারদের আগমনে আশার সঞ্চার হয়েছে বাংলাদেশ দলে। মাঝমাঠ, রক্ষণ কিংবা গোলপোস্ট—সব জায়গাতেই বেশ কিছু দারুণ ফুটবলার খুঁজে পাওয়া গেছে। তবে এত পাওয়ার মাঝেও দারুণ একজন ফরোয়ার্ডের অভাব দূর হচ্ছে না কিছুতেই। অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শেষে সে অভাবটাও কাটল বলে।
২ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে ব্যস্ত সময় পার করছেন তানজিম হাসান তামিম, রিশাদ হোসেন, শরীফুল ইসলামরা। ব্যস্ততার মাঝেও বাংলাদেশের যুবাদের শিরোপা জয়ের আনন্দে সামিল হয়েছেন তাঁরা। পাকিস্তানে বসেই সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন এই তিন ক্রিকেটার।
৪ ঘণ্টা আগে