নেইমারের অধ্যায় শেষে নতুন ১০ নম্বর খুঁজে নিয়েছে ব্রাজিল। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দলের জার্সি নম্বর ঘোষণা করেছে দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সেখানে ঐতিহাসিক ১০ নম্বর জার্সি পেয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরেছিলেন নেইমার। রাফিনিয়া তখন খেলেছিলেন ১১ নম্বর জার্সিতে। এবার নতুন বিশ্বকাপ চক্রের শুরুতেই রাফিনিয়ার হাতে উঠল সবচেয়ে আলোচিত জার্সিগুলোর একটি।
শুধু ১০ নম্বরেই পরিবর্তন আসেনি। এন্দ্রিক এবার পেয়েছেন ৯ নম্বর জার্সি। বিশ্বকাপে ১৯ নম্বর জার্সি পরা এই তরুণ ফরোয়ার্ডকে এবার আক্রমণভাগের ঐতিহ্যবাহী নম্বরটি দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ভিনিসিয়ুস জুনিয়র ৭ নম্বর এবং ব্রুনো গিমারায়েস ৮ নম্বর জার্সি ধরে রেখেছেন। এস্তেভাও পেয়েছেন ১১ নম্বর।
দলের জার্সি নম্বরে আরও কয়েকটি পরিবর্তন এসেছে। গোলরক্ষক হুগো সুজা পেয়েছেন ১ নম্বর। দানিলো সান্তোস নিয়েছেন ৫ নম্বর, যা বিশ্বকাপে কাসেমিরো পরেছিলেন। ডগলাস সান্তোস এবার খেলবেন ৬ নম্বর জার্সিতে।
নতুন চক্রের প্রথম ম্যাচে শুক্রবার টাউনসভিলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তারা। ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে ব্রাজিলের সফর।
এই ম্যাচগুলোকে সামনে রেখে নতুন প্রজন্মের খেলোয়াড়দের পরখ করছেন আনচেলত্তি। ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন দল গড়ার প্রক্রিয়ায় এই আন্তর্জাতিক সূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি এবং ভারতে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। কুইনসল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়াম আজ বিকেল ৪টায় প্রথম ম্যাচ খেলতে নামবে দুই দল। ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে শেষ ম্যাচ। এরপর ৩ অক্টোবর ভারতের বিপক্ষে খেলতে নামবে সেলেসাওরা।

লিওনেল মেসির শেষ ম্যাচ বলে কথা। ভক্ত-সমর্থকদের আগ্রহ তাই একটু বেশি। শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে বিশ্বজয়ী ফুটবলারকে দেখতে উন্মুখ হয়ে আছেন ফুটবলপ্রেমীরা। টিকিট বিক্রি শুরু হতে না হতেই সার্ভার ক্র্যাশ করেছে। এমনকি ৬ অক্টোবর আর্জেন্টিনা-বেনিন ম্যাচের টিকিটগুলো দ্রুত বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে।
২৮ মিনিট আগে
ফিফার সংস্কারের দাবিতে এবার একসঙ্গে সরব ইউরোপের চার শীর্ষ ফুটবল লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা, ইতালির সিরি ‘আ’ ও জার্মান বুন্দেসলিগা আজ যৌথ বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবি জানিয়েছে।
১ ঘণ্টা আগে
শুরুতে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মিলিয়েই ছিলেন। কিন্তু দৌড়ের মাঝপথে, বিশেষ করে ৬০ মিটার পেরোনোর পর, বাকিদের তুলনায় পিছিয়ে পড়েন ইমরানুর রহমান।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন শুরু করতে গিয়েই হোঁচট খেল ব্রাজিল। কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার রক্ষণভাগে বারবার আক্রমণ করেও গোলমুখ খুলতে পারেনি কার্লো আনচেলত্তির দল। প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১-০ গোলে হেরে গেল সেলেসাওরা।
২ ঘণ্টা আগে