
ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ, ভেন্যু সব ঠিক হয়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে আলবিসেলেস্তেরা খেলবে তিন ম্যাচ। যার মধ্যে একটি আবার লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ। তবে শেষ মুহূর্তে বদলে যেতে পারে ভেন্যু।
২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা উইন্ডো। ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় হবে আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ। সূচি অনুযায়ী ফিফা উইন্ডোর শেষ দুই ম্যাচই লিওনেল স্কালোনির দল খেলবে মনুমেন্তাল স্টেডিয়ামে। ৩ ও ৬ অক্টোবর হবে আর্জেন্টিনা-বুরকিনা ফাসো এবং আর্জেন্টিনা-বেনিন ম্যাচ। কিন্তু বদলাতে পারে আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচের ভেন্যু। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানা গেছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বুরকিনা ফাসো ম্যাচ মনুমেন্তালের পরিবর্তে লা বোম্বোনেরায় করতে পারে।
টিওয়াইসি স্পোর্টস থেকে পাওয়া তথ্য অনুযায়ী মেসির বিদায়ী ম্যাচের ভেন্যু বদলাচ্ছে না। কারণ, আর্জেন্টাইন তারকা ফুটবলার খেলবেন শুধু ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে। গত ৩১ আগস্ট সামাজিকমাধ্যমে এক ঘোষণায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন ঠিকই। কিন্তু যে আর্জেন্টিনার জার্সিতে ২১ বছর ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো এত কিছু দিয়েছেন, সেই উপলক্ষে ফের মাঠে নামছেন তিনি।
দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ২০২২ ফিনালিসিমা জিতিয়েছেন। টানা দুইবার শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন এবার। কিন্তু নিউজার্সিতে ১৯ জুলাই ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় সেটা আর সম্ভব হয়নি।
৩১ আগস্ট অবসর নেওয়ায় আর্জেন্টিনার হয়ে মেসির বিশ্বকাপ ফাইনালের ম্যাচটা সবশেষ ধরা হলেও পরবর্তী বদলে যায় সিদ্ধান্ত। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক ও অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। তাতে ৬ অক্টোবর আর্জেন্টিনার মাটিতে সে তার প্রাপ্য বিদায় পাবে।’
আর্জেন্টিনার হয়ে মেসিই সর্বোচ্চ গোলদাতা এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। ২০৭ ম্যাচে তাঁর গোল ১২৫টি। বেনিনের বিপক্ষে মাঠে নামলে জাতীয় দলের হয়ে তার ম্যাচ সংখ্যা দাঁড়াবে ২০৮। এবার সেই দীর্ঘ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি হবে ঘরের মাঠে হাজারো সমর্থকের সামনে।
বোকা জুনিয়র্সের ঘরের মাঠ লা বোম্বোনেরায় এ বছরই দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। দুটিই হয়েছে মার্চে। মৌরিতানিয়াকে ২-১ গোলে হারায় আলবিসেলেস্তেরা এবং জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলে জেতে আর্জেন্টিনা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় স্বস্তি পেল অস্ট্রেলিয়া। স্বাগতিকদের পেস আক্রমণে একের পর এক চোটের ধাক্কায় এবার ছিটকে গেছেন লুঙ্গি এনগিদি। ডান হ্যামস্ট্রিংয়ের চোটে তিন ম্যাচের সিরিজে খেলতে পারবেন না এই পেসার। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নকোবানি মোকোয়েনা।
৭ মিনিট আগে
মোবাইল ফোন জব্দের ঘটনায় আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ফোন জব্দ ও ফরেনসিক পরীক্ষার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নিজের দায়িত্ব ও করণীয় সম্পর্কে আইসিসির কাছে জানতে চেয়েছেন তিনি।
২৯ মিনিট আগে
ক্রিকেট-ফুটবলসহ এশিয়ান গেমসের নানা টুর্নামেন্ট এরই মধ্যে শুরু হয়েছে ঠিকই। কিন্তু মূল টুর্নামেন্টের এখনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। তার আগেই বেঁধে গেছে ঝামেলা। নারী-পুরুষ অ্যাথলেটদের এক রুমে থাকতে হবে।
১ ঘণ্টা আগে
বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৯ নম্বর স্থানটাই বলে দিচ্ছে অনেক কিছু। যেখানে বাংলাদেশও তাদের চেয়ে এগিয়ে। দুঃসময়ের চক্রে ঘুরপাক খেতে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে এবার অগ্রিম সিরিজ জিতেছে ইংল্যান্ড।
৩ ঘণ্টা আগে